September 28, 2026, 7:45 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রের নির্বাচনে নিজেকে আনুষ্ঠানিকভাবে ডেমোক্র্যাটিক দলের প্রার্থীতা ঘোষণা করলেন কমলা হ্যারিস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ঘোষণা করেছেন। তিনি এখন আনুষ্ঠানিকভাবে দেশটির ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী। খবর তাস’র।
ফিলাডেলফিয়ায় এক সমাবেশে হ্যারিস বলেন, ‘আমি আজ আপনাদের সামনে দাঁড়িয়ে গর্বিতভাবে ঘোষণা করছি যে আমি এখন আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে ডেমোক্রেটিক দলের মনোনীত প্রার্থী।’
তিনি তার রানিং মেট মিনেসোটার গভর্নর টিম ওয়ালজের সাথে একত্রে এই ঘোষণা দেন।
তিনি বলেন, ‘আমরা এই দৌড়ে আন্ডারডগ। কিন্তু আমাদের গতি রয়েছে এবং আমি জানি আমরা ঠিক কিসের বিরুদ্ধে আছি।’
এর আগে, তিনি একটি অনলাইন ভোটে তার দলের অভ্যন্তরে ৯৯ শতাংশ প্রতিনিধিদের সমর্থন পাওয়ার পর প্রেসিডেন্ট পদে ডেমোক্রেটিক দলের মনোনয়ন পান। ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির চেয়ারমেন জেইম হ্যারিসন জানান, মোট ৪,৫৬৭ দলীয় প্রতিনিধি হ্যারিসকে সমর্থন করেছেন।
আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্র্যাটিক দলের প্রতিনিধিত্ব করার কথা ছিল। কিন্তু রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সাথে তার জুনের বিতর্কে ব্যর্থ পারফরম্যান্সের কারণে ডেমোক্র্যাটের পক্ষ থেকে বর্তমান প্রেসিডেন্টকে প্রত্যাহার করার জোরালো আহ্বান জানানো হয়েছিল। ২১ জুলাই তিনি যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর এবং এ পদে হ্যারিসকে সমর্থন করার সিদ্ধান্ত নেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page