March 10, 2026, 10:51 pm
শিরোনামঃ
৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কল্যাণ রাষ্ট্র পরিকল্পনার প্রথম পদক্ষেপ ফ্যামিলি কার্ড : অর্থমন্ত্রী নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী নিরাপদ ও সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার : সড়ক পরিবহন প্রতিমন্ত্রী চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত জামায়াত নেতার মৃত্যু গোপালগঞ্জে মাদকের টাকার জন্য আইফোন ছিনিয়ে বন্ধুকে হত্যা হরমুজ প্রণালি দখলে নেওয়ার চিন্তাভাবনা করছে যুক্তরাষ্ট্র ইসরায়েলে অত্যাধুনিক ক্লাস্টার ওয়ারহেড ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি করেছে ইরান আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে প্রচন্ড ঝড়ে ২ জন নিহত ; হাজার হাজার লোক বিদ্যুতবিহীন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের বেশিরভাগ এলাকায় সোমবার প্রচন্ড ঝড় বয়ে গেছে। এতে দু’জনের প্রাণহানি এবং হাজার হাজার লোক বিদ্যুতহীন অবস্থায় রয়েছে। এছাড়া হাজার হাজার ফ্লাইট হয় বাতিল না হয় বিলম্ব হয়েছে।
আলবামা থেকে নিউইয়র্ক পর্যন্ত পুরো সমুদ্র তীর ধরে লাখ লাখ লোক ভয়াবহ আবহাওয়া সতর্কাবস্থায় রয়েছে।
এর আগে দ্যা ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিওএস) বিপজ্জনক ঝড়ের ‘মাঝারি ঝুঁকির’ পূর্বাভাস দিয়ে বলেছিল, ঝড়টি ঘন্টায় ১৩০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে।
স্থানীয় এবিসি স্টেশনের খবরে বলা হয়েছে, আলাবামায় বজ্রপাতে ২৮ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন।
এছাড়া স্থানীয় সিবিসি স্টেশনের খবরে বলা হয়েছে, দক্ষিণ ক্যারোলাইনায় ভেঙে পড়া গাছের আঘাতে ১৫ বছর বয়সী আরো একজন মারা গেছেন।
এদিকে ঝড়ের কারনে সোমবার সন্ধ্যা পর্যন্ত সাত লাখেরও বেশি গ্রাহক বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত ছিল।
ওয়েবসাইট ফ্লাইটএওয়্যার থেকে জানা গেছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে এক হাজার ৭শ’রও বেশি ফ্লাইট বাতিল এবং আট হাজারেরও বেশি ফ্লাইটে বিলম্ব ঘটেছে।
বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তন বিশ^জুড়েই চরম আবহাওয়া পরিস্থিতির তীব্রতা এবং মাত্রা বাড়িয়ে দিয়েছে।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page