October 9, 2026, 11:07 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

জোর করে চাপিয়ে দেওয়া শুল্ক থেকে আদায় করা অর্থের ভাগ নাগরিকদের পৌছে দিবেন ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিদেশি পণ্যে জোরজবরদস্তি করে আরোপিত শুল্ক থেকে পাওয়া অর্থ দিয়ে যুক্তরাষ্ট্রের প্রত্যেক নাগরিককে অন্তত দুই হাজার ডলার করে ‘লভ্যাংশ’ (ডিভিডেন্ড) দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (৯ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, যারা শুল্কের বিরোধিতা করে, তারা নির্বোধ! আমরা এখন বিশ্বের সবচেয়ে ধনী, সবচেয়ে সম্মানিত দেশ। আমাদের দেশে প্রায় কোনো মূল্যস্ফীতি নেই, শেয়ারবাজারে রেকর্ড উচ্চতা, আর মানুষের ৪০১(কে) সঞ্চয় সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে।

ট্রাম্প আরও লিখেছেন, আমরা ট্রিলিয়ন ডলারের রাজস্ব সংগ্রহ করছি এবং শিগগিরই যুক্তরাষ্ট্রের ৩৭ ট্রিলিয়ন ডলারের বিশাল ঋণ পরিশোধ শুরু করবো। দেশজুড়ে নতুন নতুন কারখানা ও উৎপাদন কেন্দ্র গড়ে উঠছে, বিনিয়োগের রেকর্ড তৈরি হয়েছে।

এসময় তিনি জানান, বিদেশি পণ্যের ওপর আরোপিত শুল্ক থেকে প্রাপ্ত আয় থেকে শিগগির প্রত্যেক মার্কিন নাগরিককে অন্তত দুই হাজার ডলার করে ‘লভ্যাংশ’ দেওয়া হবে। তবে উচ্চ আয়ের নাগরিকদের এই সুবিধার বাইরে রাখা হবে।

বাস্তবায়ন নিয়ে অস্পষ্টতা : ট্রাম্পের এই ঘোষণার বিষয়ে এবিসির ‘দিস উইক’ অনুষ্ঠানে প্রশ্ন করা হলে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, শুল্ক থেকে সরকারের আয় বৃদ্ধি পেলেও এর মূল লক্ষ্য রাজস্ব সংগ্রহ নয়, বরং যুক্তরাষ্ট্রে উৎপাদন ফিরিয়ে আনা এবং বাণিজ্যের ভারসাম্য পুনঃস্থাপন করা।

তবে ট্রাম্পের ঘোষিত দুই হাজার ডলারের লভ্যাংশ বাস্তবে কীভাবে বাস্তবায়ন হবে, সে বিষয়ে স্পষ্ট কোনো প্রস্তাব নেই। বেসেন্ট বলেন, আমি এখনো প্রেসিডেন্টের সঙ্গে এ বিষয়ে কথা বলিনি। তবে এই লভ্যাংশ বিভিন্নভাবে নাগরিকদের কাছে পৌঁছাতে পারে, যেমন কর হ্রাস বা কর অব্যাহতির মাধ্যমে।

তিনি আরও উল্লেখ করেন, প্রেসিডেন্টের কর-সংক্রান্ত এজেন্ডায় টিপস ও অতিরিক্ত সময়ের কাজের ওপর কর বাতিলের বিষয়টি রয়েছে। সেখান থেকেও এই আর্থিক সুবিধা আসতে পারে।

 

 

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page