September 13, 2026, 9:42 pm
শিরোনামঃ
মাগুরায় কৃষকদের মাঝে পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো মেশিন, ইউনিয়ন পরিষদে ফগার মেশিন বিতরণ মাগুরায় প্রবাসীর পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে ৫ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ যশোরের পল্লীতে ভেজা গায়ে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুতস্পৃস্টে যুবকের মৃত্যু যশোরের শার্শার শফিকে নাশকতার অভিযোগে মণিরামপুর থেকে আটক ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন : স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ জামালপুরে ৭ বছরের শিশুর মাটিচাপা মরদেহ উদ্ধার কুমিল্লায় পরিত্যক্ত বাড়ির পুকুর থেকে কিশোরের গলিত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘পরমাণু যুদ্ধের’ হুঁশিয়ারি দিল  উ. কোরিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘পরমাণু যুদ্ধের’ হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ে রাষ্ট্রীয়ভাবে আয়োজিত গণসমাবেশে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করতে ‘প্রতিশোধ যুদ্ধের’ ঘোষণা দিয়েছে লাখো মানুষ।

কোরীয় যুদ্ধের ৭৩তম বার্ষিকী উপলক্ষে পিয়ংইয়ংয়ে গণসমাবেশ করেছে এশিয়ার দেশটি। আয়োজিত সমাবেশে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করতে ‘প্রতিশোধ যুদ্ধের’ স্লোগান দেন বিক্ষুব্ধরা। সোমবার (২৬ জুন) রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ- এ তথ্য জানায়।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, রবিবার রাজধানী জুড়ে প্রায় ১ লাখ ২০ হাজার শ্রমজীবী মানুষ ও শিক্ষার্থী অংশ নেয় অনুষ্ঠিত সমাবেশে। রাষ্ট্রীয় মিডিয়ায় প্রকাশিত ছবিতে দেখা গেছে, একটি বিশাল স্টেডিয়ামে প্রচুর মানুষ জড়ো হয়। হাতে লেখা প্ল্যাকার্ডে ছিল, ‘যুক্তরাষ্ট্রের পুরো ভূখণ্ড আমাদের হামলার গোলার আওতার মধ্যে। সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্র শান্তি ধ্বংসকারী।’

গত ৩১ মে গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের প্রচেষ্টায় ব্যর্থ হয় উত্তর কোরিয়া। যেটি সাগরে বিধ্বস্ত হয়। পিয়ংইয়ংয়ের ওপর যুক্তরাষ্ট্র যে সামরিক কার্যকলাপ চালাচ্ছে তার নজরদারি বাড়াতে প্রথম গুপ্তচর কৃত্রিম উপগ্রহ আবারও পাঠানোর প্রস্তুতি নিচ্ছে দেশটি। তবে এই প্রচেষ্টায় সফল হবে কিনা তাতেও উদ্বেগ রয়েছে কিম জন উন প্রশাসনের।

দেশটির এ ধরনের স্যাটেলাইট উৎক্ষেপণের প্রচেষ্টাকে হুমকি হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র, মিত্র জাপান এবং দক্ষিণ কোরিয়া।

জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এ বছর রেকর্ড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া। ফলে কোরীয় উপদ্বীপটিতে উত্তেজনা তুঙ্গে। সূত্র: রয়টার্স

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page