September 30, 2026, 10:22 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রের ভিসা নীতি পুলিশের ইমেজ সংকটের কারণ হবে না : আইজিপি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আবদুল্লাহ আল-মামুন বলেছেন, যুক্তরাষ্ট্রের ভিসা নীতি পুলিশের ইমেজ সংকটের কারণ হবে না।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, নির্বাচন আসছে, নির্বাচন আয়োজনের দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচনের সময় নির্বাচন কমিশন যে দায়িত্ব আমাদের দেবে সেই দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করব।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রয়েছে। যে কোনো ঘটনা সংঘটিত হওয়ার পরে আমরা তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি। আগেও নিয়েছি এখনো নিচ্ছি। আমি আশ্বস্ত করতে চাই, সন্ত্রাসী যে-ই হোক, তার বিরুদ্ধে আইনানুগ যথাযথ কঠোর ব্যবস্থা নেওয়া হবে

অবৈধ অস্ত্র প্রদর্শনীর বিষয়ে তিনি বলেন, যে কেউ অবৈধ অস্ত্র প্রদর্শন করলে পুলিশ তৎপর হয়। যার কাছে অবৈধ অস্ত্র থাকে তা উদ্ধার করা হয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, জাতীয় নির্বাচনে পুলিশ যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারবে।

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page