September 13, 2026, 4:52 pm
শিরোনামঃ
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন : স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ জামালপুরে ৭ বছরের শিশুর মাটিচাপা মরদেহ উদ্ধার কুমিল্লায় পরিত্যক্ত বাড়ির পুকুর থেকে কিশোরের গলিত মরদেহ উদ্ধার ‘তৃণমূল’ সরকার বাংলাকে বৃহত্তর বাংলাদেশ বানাতে চেয়েছিল : শুভেন্দু অধিকারী সন্ত্রাসী গোষ্ঠীর সৌদি হামলায় আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই : ইরানের প্রেসিডেন্ট চাঁদ দখলের দাবি ট্রাম্পের ; নিজেকে সুপারহিরো রূপে প্রকাশ ঝিনাইদহের মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় দুই শতাধিক গাছের চারা রোপণ
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে গোলাগুলিতে ২জন নিহত ; আহত ২৮  

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজন নিহত হয়েছে, আহত হয়েছে আরও ২৮ জন। দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।

গোলাগুলিতে আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে দেশটির পুলিশের এক মুখপাত্র জানান। সিএনএন জানিয়েছে, আহত নয়জন স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘ব্রুকলিন ডে’ নামের এক অনুষ্ঠানে লোকেরা জড়ো হলে এ গোলাগুলির ঘটনা ঘটে।

ফক্স নিউজ বলছে, ২০ থেকে ৩০ টি গুলি চালানো হয়েছে। তবে হামলাকারী সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি।

বাল্টিমোর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার রিচার্ড ওয়ার্লির জানান, দিবাগত রাত সাড়ে ১২ টা পরে পুলিশের কাছে একাধিক ফোন আসে। তিনি জানা, হামলাকারী ও হামলার সম্পর্কে কোনো তথ্য না এলেও তদন্তকারীরা এ নিয়ে তদন্ত করছেন।

বাল্টিমোরের মেয়র ব্রান্ডন স্কট এই ঘটনাকে বেপরোয়া ও কাপুরোষিত হিসেবে উল্লেখ করেছেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page