October 11, 2026, 10:11 am
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রের শর্ত মানতে ব্যর্থ হলে ডেলসির পরিণতি হবে মাদুরোর মতো : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আজ বুধবার সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের শর্ত মানতে ব্যর্থ হলে তেলসমৃদ্ধ ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের পরিণতিও ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মতো হতে পারে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

লিখিত বক্তব্যে সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটিকে রুবিও বলেন, সাবেক ভাইস প্রেসিডেন্ট ও বর্তমানে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ‘মাদুরোর পরিণতি সম্পর্কে ভালোভাবেই অবগত’ আছেন।

তিনি বলেন, ‘আমাদের বিশ্বাস যে, তার নিজস্ব স্বার্থ আমাদের মূল লক্ষ্যগুলো বাস্তবায়নে এগিয়ে নেওয়ার সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘কোনো ভুল করবেন না, প্রেসিডেন্ট যেমনটি বলেছেন, অন্য সব উপায় ব্যর্থ হলে সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করতে আমরা শক্তি প্রয়োগেও প্রস্তুত।’ তিনি এ সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের উল্লেখ করেন।

রুবিও কয়েক সপ্তাহ ধরে ডেমোক্র্যাটদের অভিযোগের মুখে সিনেট কমিটির সামনে সাক্ষ্য দিতে রাজি হয়েছেন। ডেমোক্র্যাটরা অভিযোগ করে আসছে, ট্রাম্প প্রশাসন কংগ্রেসকে বিভ্রান্ত করেছে এবং শক্তি প্রয়োগের মাধ্যমে তার ক্ষমতার সীমা অতিক্রম করেছে।

গত ৩ জানুয়ারি মার্কিন কমান্ডো বাহিনী কারাকাসে অভিযান চালিয়ে ওয়াশিংটনের দীর্ঘদিনের বামপন্থী প্রতিদ্বন্দ্বী নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে।

মাদক পাচারের অভিযোগে বিচারের জন্য এই দম্পতিকে নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়েছে। তবে তারা এসব অভিযোগ অস্বীকার করেছেন।

রুবিও ওই অভিযানের জোরালো সমর্থন জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ‘দুইজন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে’ এবং মাদুরোকে ‘আইনসম্মত রাষ্ট্রপ্রধান নয়, বরং অভিযুক্ত এক মাদক পাচারকারী’ হিসেবে আখ্যা দেন।

রুবিও বলেন, ‘একজনও মার্কিন নাগরিকের প্রাণহানি ছাড়াই এবং কোনো চলমান দখলদারিত দখল ছাড়াই
এই পুরো অভিযান সম্পন্ন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ইতিহাসে খুব কম উদাহরণ রয়েছে যেখানে এত কম খরচে এত কিছু অর্জন করা হয়েছে।’

তবে ভেনেজুয়েলার কর্মকর্তারা দাবি করেছেন, মাদুরোকে রক্ষার চেষ্টা করতে গিয়ে ভেনেজুয়েলার ও কিউবার নাগরিকসহ ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প রদ্রিগেজের ওপর চাপ সৃষ্টি করে যাচ্ছেন, যাতে তার অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলোর স্বার্থে কাজ করে।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page