April 9, 2026, 10:21 am
শিরোনামঃ
হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজগুলোর জন্য বিকল্প নৌপথ ঘোষণা করলো ইরান ইরান ইউরেনিয়াম না দিলে জোর করে নিয়ে নেওয়া হবে : যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী ব্যক্তি নয় পরিবারই উন্নয়নের মূল একক : সংসদে প্রধানমন্ত্রী হাম মোকাবিলায় সরকার প্রস্তুত : স্বাস্থ্যমন্ত্রী দেশের ৩৪,১২৯টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৫,৯৮,৯৯৪ জন শিক্ষক রয়েছেন : শিক্ষামন্ত্রী সংসদে সরকারি হিসাব নিরীক্ষা বিল ২০২৬ পাস গাজীপুরে গভীর বন থেকে মানুষের কঙ্কাল উদ্ধার ময়মনসিংহে ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার পেট্রোল গায়েব খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা যুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েল শোচনীয় পরাজয় বরণ করেছে: রাশিয়ার মুখপাত্র
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের জবাবে পাল্টা ব্যবস্থা নেবে মেক্সিকো

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের জবাবে মেক্সিকো পাল্টা শুল্কসহ অন্যান্য ব্যবস্থা গ্রহণ করবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবম।

মেক্সিকো  সিটি থেকে এএফপি  জানায়, শনিবার এক বিবৃতিতে শেনবম জানান, তিনি তার অর্থমন্ত্রীকে ‘মেক্সিকোর স্বার্থ রক্ষায় শুল্ক ও অশুল্ক উভয় ধরনের ব্যবস্থা’ সম্বলিত ‘প্ল্যান বি’ বাস্তবায়ন করার নির্দেশ দিয়েছেন।

শেনবম ‘মেক্সিকোর সরকার মাদক পাচারকারী গোষ্ঠীগুলোর সঙ্গে ‘অসহনীয় সম্পর্ক’ বজায় রাখছে’ মর্মে ওয়াশিংটনের অভিযোগও প্রত্যাখ্যান করেন।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ লিখেন, ‘মেক্সিকো সরকারের বিরুদ্ধে হোয়াইট হাউসের এই অপবাদ আমরা সম্পূর্ণ প্রত্যাখ্যান করছি।’

তিনি যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির প্রসঙ্গ টেনে বলেন, ‘যদি কোথাও এমন কোনো সম্পর্ক থেকে থাকে, তবে তা যুক্তরাষ্ট্রের অস্ত্রের দোকানগুলোর সঙ্গে, যারা এসব অপরাধী গোষ্ঠীর কাছে উচ্চক্ষমতাসম্পন্ন অস্ত্র বিক্রি করে।’

শেনবম আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র সরকার ও তাদের সংস্থাগুলো যদি সত্যিই নিজেদের দেশে ফেন্টানিলের মারাত্মক আসক্তির সমাধান করতে চাইত, তবে তারা নিজেদের প্রধান শহরগুলোর রাস্তায় মাদক বিক্রি বন্ধ করত—যা তারা করে না।’

তিনি আরও বলেন, ‘এছাড়া তারা অর্থ পাচারের বিরুদ্ধে লড়াই করত, যা এই অবৈধ কার্যক্রমের মাধ্যমে পরিচালিত হয় এবং যা তাদের জনগণের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়েছে।’

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page