September 28, 2026, 3:30 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক এআইয়ের কারণে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে : বিল গেটস চীনের কাছে মার্কিন অস্ত্র বিক্রির প্রস্তাব দিলেন ট্রাম্প নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করলেন বিজয় ; নবজাতকের হাতে সোনার আংটি
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রের সাথে শিগগির আলোচনা শুরু হবে : জেনিজুয়েলার প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  জেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা শিগগিরই পুনরায় শুরু হবে।

রাষ্ট্রীয় টেলিভিশনে মাদুরো বলেছেন,আগামী বুধবার থেকে যুক্তরাষ্ট্রের সাথে ফের আলোচনা শুরু হবে।
তিনি দাবি করেন, ওয়াশিংটন প্রস্তাব দেয়ার পর কারাকাস দুই মাস সতর্কতার সাথে বিবেচনার পর এতে সম্মতি দেয়।
গতবছর যুক্তরাষ্ট্র ও ভেনিজুয়েলা কাতারে গোপন বৈঠকে মিলিত হয়। এই সময়ে কাতারের মধ্যস্থতায় উভয়দেশ বন্দি বিমিনয়ে সম্মত হয়।
দুই দেশ কিছু বন্দী বিনিময় করে এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণে অনুষ্ঠেয় ২০২৪ সালের অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিরোধী দল অংশগ্রহণে সম্মত হওয়ার পর যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার তেলের ওপর আরোপ করা কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারও করে।
কিন্তু নির্বাচনে বিরোধীদের অংশগ্রহণের অনুমতি না দেয়ায় যুক্তরাষ্ট্র এপ্রিলে আবার নিষেধাজ্ঞা ফিরিয়ে আনে।
এই প্রেক্ষিতে মাদুরো বলেছেন, নতুন সমঝোতার লক্ষ্যে আমরা আলোচনা পুনরায় শুরু করতে যাচ্ছি যাতে সেপ্টেম্বরে কাতারে স্বাক্ষরিত চুক্তির আলোকে সবকিছু সমাধান করা যায়।
তিনি আলোচনা ও সমঝোতার বিষয়ে আশা প্রকাশ করেন।
তবে মাদুরোর বক্তব্য নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page