September 6, 2026, 8:51 am
শিরোনামঃ
যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার ৩ আসামি অস্ত্রসহ আটক জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডাক বিভাগের রেকর্ড ; ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস নারায়ণগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ৪ জনকে কুপিয়ে জখম‌ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রে আদালতের ভেতর বিচারককে প্রকাশ্যে গুলি করে হত্যা ; ১ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডস্কে : যুক্তরাষ্ট্রে আদালতের ভেতরেই এক বিচারককে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত ওই বিচারকের নাম কেভিন মুলিনস। গুলিবর্ষণের জেরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

উত্তর আমেরিকার এই দেশটির কেন্টাকি অঙ্গরাজ্যের লেচার কাউন্টি কোর্টহাউসে এই ঘটনা ঘটে। এদিকে এই ঘটনায় কাউন্টি শেরিফ শন স্টাইনসকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়েছে, চেম্বারে একজন বিচারককে গুলি করে হত্যা করার পর কেন্টাকির একজন শেরিফকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। কেন্টাকি স্টেট পুলিশ জানিয়েছে, লেচার কাউন্টি কোর্টহাউসে একাধিকবার গুলি করার পরে জেলা বিচারক কেভিন মুলিনস ঘটনাস্থলেই মারা যান।

লেচার কাউন্টি শেরিফ ৪৩ বছর বয়সী স্টাইনসকে এই হত্যার ঘটনায় অভিযুক্ত করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার আদালতের অভ্যন্তরে বাক-বিতন্ডার একপর্যায়ে গুলিবর্ষণ করা হয় বলে পুলিশ জানিয়েছে। তবে এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য এখনও জানতে পারেনি পুলিশ।

কর্মকর্তারা জানিয়েছেন, লেক্সিংটন থেকে প্রায় ১৫০ মাইল (২৪০ কিলোমিটার) দক্ষিণ-পূর্বে অবস্থিত ছোট গ্রামীণ শহর হোয়াইটসবার্গের আদালতে বৃহস্পতিবার স্থানীয় সময় প্রায় ২টার দিকে ৫৪ বছর বয়সী মুলিনস গুলিবিদ্ধ হন।

শেরিফ স্টাইনসকে ঘটনাস্থলে গ্রেপ্তার করা হয়েছিল বলে কেন্টাকি স্টেট পুলিশ জানিয়েছে। স্থানীয় সংবাদপত্র দ্য মাউন্টেন ঈগলের মতে, শেরিফ স্টাইনস বিচারকের অফিসের বাইরে যান এবং আদালতের কর্মচারীদের বলেন, তাকে মুলিনের সাথে একা কথা বলতে হবে।

এরপর পেছনের দরজা বন্ধ করে দুজনে বিচারকের চেম্বারে প্রবেশ করেন। একপর্যায়ে বাইরের লোকেরা বন্দুকের গুলির শব্দ শুনতে পান বলে সংবাদপত্রটি জানিয়েছে।

ঘটনার পর শেরিফ স্টাইনস হাত তুলে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন বলে জানা গেছে। আদালতেই তাকে হাতকড়া পরানো হয়।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page