October 4, 2026, 5:36 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রে এখনকার মতো অন্ধকার সময় আর আসেনি : সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বর্তমান সময়ের মতো অন্ধকার সময় যুক্তরাষ্ট্রে আর আসেনি। তিনি দেশকে রক্ষায় মরণপণ লড়াই চালানোর আহ্বান জানিয়েছেন।

ট্রাম্প অভিযোগ করেছেন, তার বিরুদ্ধে যেসব মামলা তা প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশেই করা হয়েছে। শুক্রবার সাউথ ডাকোটায় এক নির্বাচনি সমাবেশে এসব কথা বলেন ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প বলেন, দক্ষিণের সীমান্তে অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন ডেমোক্র্যাটরা। তারা সীমান্তে করোনা মহামারির অজুহাত দাঁড় করানোরও চেষ্টা হচ্ছে। ট্রাম্প বলেন, তার বিরুদ্ধে চারটি মামলায় ৯১টি অভিযোগ দায়ের করা হয়েছে। নির্বাচন থেকে সরাতে প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশে এসব করা হয়েছে বলে ট্রাম্প বলেন।

তিনি দাবি করেন, বর্তমানে দেশে তাকে নিয়ে যা হচ্ছে তা গণতন্ত্রের জন্য হুমকি। কারণ এখন মানবাধিকার এবং স্বাধীনতাকে হরণ করা হচ্ছে। ট্রাম্প বলেন, ‘আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে এবং নির্বাচনে জয়ী হতে হবে। না হলে আমরা আমেরিকাকে হারাব।’ —সিএনএন



Our Like Page