September 29, 2026, 12:16 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া : জেলেনস্কির ইরানকে ছাড়ের প্রস্তাবের খবর অস্বীকার করলেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই ইরানি হামলা থেকে নিরাপদ না : গালিবাফ যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রে ক্যাপিটল দাঙ্গায় অভিযুক্ত প্রাউড বয় নেতার ১৭ বছরের জেল 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে আক্রমণ চালিয়েছিল দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। সেইদিন কংগ্রেসের ভেতর ঢুকে ভাঙচুর চালিয়েছিল তারা। অতি দক্ষিণপন্থী একাধিক সংগঠন সেই হামলায় সামিল হয়েছিল। এ নিয়ে গতকাল বৃহস্পতিবার সেই হামলার অন্যতম নেতা জোসেফ বিগসকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। খবর ডয়চে ভেলের।

আদালতে জোসেফ বলেছেন, তিনি অহিংসায় বিশ্বাসী। কিন্তু ওইদিন সকলের উত্তেজনা দেখে তিনিও উত্তেজিত হয়ে পড়েছিলেন। নিজের কাজের জন্য দুঃখপ্রকাশ করেছেন বিগস।

একইদিনে আরেক অতিদক্ষিণপন্থি নেতা জ্যাছারি রেলকেও শাস্তি দিয়েছেন আদালত। তাকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গত বছর মে মাসেই জোসেফকে দোষী প্রমাণিত করা হয়। শাস্তি শোনাতে বেশ কিছুদিন সময় নিয়েছে আদালত।

বিচারক এদিন বলেছেন, ওই দিনের ঘটনায় যুক্তরাষ্ট্রের মূল স্পিরিট আঘাতপ্রাপ্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে চ্যালেঞ্জ জানানো হয়েছিল। মানুষের ভোটকে অস্বীকার করা হয়েছিল। সে কারণেই চরমতম শাস্তি দেওয়া হয়েছে অভিযুক্তদের।

বিগস এর আগে ইরাক যুদ্ধে সামিল হয়েছিলেন। পরে ইনফোওয়ার্স নামের এক ওয়েবসাইটে লিখতেন তিনি। সেখানেও নানা ষড়যন্ত্রমূলক বিষয়ে আলোকপাত করতেন তিনি। প্রাউড বয়েসের সঙ্গেও তার নিবিঢ় যোগাযোগ ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে অতি দক্ষিণপন্থী আলোচনায় যুক্ত হতেন তিনি।

আজকের বাংলা তারিখ



Our Like Page