September 20, 2026, 12:53 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে : পেন্টাগন যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রে দেউলিয়াত্ব সুরক্ষার জন্য চীনা সংস্থা এভারগ্রান্ডের আবেদন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রে দেউলিয়াত্ব সুরক্ষার জন্য আবেদন করেছে চীনের অন্যতম বৃহৎ আবাসন সংস্থা এভারগ্রান্ডে। এর ফলে বিশাল ঋণের বোঝা মাথায় থাকা প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রে নিজেদের সম্পত্তি রক্ষা করার সুযোগ পাবে।

গত বৃহস্পতিবার (১৭ আগস্ট) নিউইয়র্কের আদালতে চ্যাপ্টার ১৫ দেউলিয়াত্ব সুরক্ষা আবেদন করেছে চায়না এভারগ্রান্ডে গ্রুপ। বিদেশি কোনো কোম্পানির ঋণ পুনর্গঠনে কাজ চলাকালীন যুক্তরাষ্ট্রে সেটির সম্পত্তির সুরক্ষা দেয় চ্যাপ্টার ১৫।

এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি এভারগ্রান্ডে। মন্তব্যের জন্য বিবিসির অনুরোধে সাড়াও দেয়নি তারা।

২০২১ সালে রিয়েল এস্টেট জায়ান্ট এভারগ্রান্ডে ঋণখেলাপি হলে বিশ্বের অর্থনৈতিক বাজারগুলোতে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল। চীনের সম্পত্তি বাজারে দীর্ঘদিন ধরে চলমান সংকটের মধ্যে এই খবরটি দুশ্চিন্তায় ফেলে দেয় বিনিয়োগকারীদের।

এভারগ্রান্ডের ওয়েবসাইটের তথ্যমতে, সংস্থাটির রিয়েল এস্টেট ইউনিটে চীনের ২৮০টির বেশি শহরে ১ হাজার ৩০০টিরও বেশি প্রকল্প রয়েছে।

আবাসন ছাড়াও বৈদ্যুতিক গাড়ি নির্মাণের ব্যবসা এবং একটি ফুটবল ক্লাবও রয়েছে তাদের।

সময়মতো কিস্তি দিতে ব্যর্থ, অর্থাৎ ঋণখেলাপি হওয়ার পর থেকেই ঋণের চুক্তির বিষয়ে দাতাদের সঙ্গে সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে এভারগ্রান্ডে।

৩০ হাজার কোটি মার্কিন ডলারের বেশি ঋণের বোঝা কাঁধে নিয়ে বিশ্বের সবচেয়ে ঋণগ্রস্ত রিয়েল এস্টেট কোম্পানি হয়ে উঠেছে তারা। গত বছর থেকে চীনা সংস্থাটির শেয়ার লেনদেনও স্থগিত রয়েছে।

গত মাসে এভারগ্রান্ডে জানিয়েছে, বিগত দুই বছরে তাদের মোট আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৫৮ হাজার ১৯০ কোটি ইউয়ান (আট হাজার কোটি মার্কিন ডলার)।

চীনের আবাসন খাতে চলমান সংকটকে স্পষ্ট করে দিয়েছে দেশটির আরেকটি বৃহৎ রিয়েল এস্টেট কোম্পানি কান্ট্রি গার্ডেনও। গত সপ্তাহে সংস্থাটি বলেছে, চলতি মাসের প্রথম ছয় মাসে তাদের আর্থিক ক্ষতি দাঁড়াতে পারে ৭৬০ কোটি ডলারে। সূত্র: বিবিসি

 

 

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page