August 7, 2026, 6:44 am
শিরোনামঃ
নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : তথ্যমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জুলাই শহীদদের কবরের টাকাও মেরে খেয়েছে অন্তর্বর্তী সরকার : মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে আরও কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে সরকার যশোরে নগদ টাকা ও মালামালসহ প্রতারক চক্রের দুই সদস্য আটক শেরপুরে ছেলের হত্যা মামলা তুলে না নেওয়ায় বাবাকে হত্যার অভিযোগ জামালপুরে জীবিত অবস্থায় নিজের চল্লিশা ; ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ চিকিৎসার উদ্দেশ্যে গাঁজার চাষ ও ব্যবহার বৈধ ঘোষণা করলো নেপাল
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৪ জন নিহত ; হামলাকারী পলাতক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় বন্দুকধারীর হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনার পর সন্দেহভাজন হামলাকারী পলাতক। তাকে ধরতে অভিযান চলছে বলে শনিবার এ তথ্য জানিয়েছে পুলিশ।

মার্কিন সংবাদমাধ্যম ইউএস টুডের প্রতিবেদনে জানা গেছে, শনিবার জর্জিয়ার আটলান্টা থেকে ৩০ কিলোমিটার দূরের হ্যাম্পটনে স্থানীয় সময় সকাল ১০টা ৪৫-এ গোলাগুলির ঘটনা ঘটে। শহরটিতে ৮ হাজার লোকের বসবাস।

হ্যাম্পটনের পুলিশ প্রধান জেমস টার্নার বলেছেন, হামলাকারী ৪০ বছর বয়সী আন্দ্রে লংমোরকে শনাক্ত করেছে। বিকেল ৪টা ১৫ পর্যন্ত তিনি ধরা-ছোঁয়ার বাইরে ছিলেন। একটি কালো রঙের গাড়িতে তিনি পালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

টার্নার আরও বলেন, নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। তাদের পরিচয় জানা যায়নি। হামলাকারীকে ধরিয়ে অথবা তার অবস্থান সম্পর্কে তথ্য দিতে পারলে ১০ হাজার মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে।

যুক্তরাষ্ট্রজুড়ে গত কয়েক বছর বন্দুক সহিংসতার ঘটনা বেড়েছে কয়েক গুণ। অস্ত্র আইন আরও কঠিন করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আইনপ্রয়োগকারী সংস্থাগুলোকে চাপ দিয়ে আসলেও এখন পর্যন্ত কার্যকর সমাধানে পৌঁছাতে পারেনি।

 

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page