November 4, 2026, 6:16 am
শিরোনামঃ
যশোরের বাঘারপাড়ায় ৪০ জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা যশোরের শার্শায় আওয়ামী লীগ সমর্থকসহ ৪ জন আটক যশোরের কেশবপুরে স্বামী-স্ত্রী হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিক-প্রেমিকা আটক যশোরে আরও এক যুবলীগ কর্মী আটক রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান সফরের অভিজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী আইনের মধ্যে হত্যার অধিকার পুলিশের আছে যদি প্রেক্ষাপট তৈরি হয় : তথ্য উপদেষ্টা কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৮৫ জন আটক নওগাঁয় ক্লিনিকের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার এক দিনেই সম্পদে বড় লাফ ; এশিয়ার শীর্ষ ধনী হলেন আম্বানি
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রে মধ্যরাতে স্ট্রিট পার্টিতে গুলিবর্ষণে ১৭ জন হতাহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রে মধ্যরাতে একটি স্ট্রিট পার্টিতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন দু’জন। আহত হয়েছেন আরও ১৫ জন। উত্তর আমেরিকার এই দেশটির মিশিগান অঙ্গরাজ্যের সাগিনাওয়ের একটি বৃহৎ স্ট্রিট পার্টিতে হতাহতের এই ঘটনা ঘটে।

শনিবার (২৪ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ।

মিশিগান স্টেট পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় অনুষ্ঠানটি প্রচারের পর ফোর্থ সেন্ট এবং জনসন সেন্টের কাছে পার্টিতে গুলি চালানোর ঘটনা ঘটে। এতে বলা হয়েছে, গুলিবর্ষণের ঘটনার আগে সাগিনাও কাউন্টিজুড়ে ‘বিভিন্ন স্থানে একাধিকবার’ বিশাল জনতাকে হালকা করার জন্য ছড়িয়ে দেয় পুলিশ।

সিবিএস নিউজ বলছে, ৯১১ নাম্বারে কল করে একাধিক লোক মধ্যরাতে স্ট্রিট পার্টিতে যখন গুলিবর্ষণের খবর জানায় তখন পুলিশ কাছাকাছি স্থানেই ছিল।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে- রাতের ওই পার্টিতে অংশ নেওয়া লোকজনের মধ্যে ঝগড়া হয় এবং এরই জেরে একপর্যায়ে গুলি চালানোর ঘটনা ঘটে। এর জবাবে অন্যরাও ভিড়ের মধ্যে গুলি ছুড়তে শুরু করেন এবং এরপরই সেসব গুলিতে ‘অনেক ভুক্তভোগী’ গুলিবিদ্ধ হন।

সিবিএস নিউজ সহযোগী ডব্লিউএনইএম রিপোর্ট করেছে, রাতের ওই স্ট্রিট পার্টিতে তিন শতাধিক মানুষ অংশ নিয়েছিল।

এদিকে গুলিবর্ষণের ঘটনার পর অনেক লোক আতঙ্কে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং পালিয়ে যাওয়া অন্য যানবাহনের সঙ্গে ধাক্কা খেয়ে অনেকে আহত হয়েছেন বিবৃতিতে বলা হয়েছে। গোয়েন্দারা পরে এই ঘটনায় ব্যবহৃত হওয়া ‘ভিন্ন ক্যালিবারের অন্তত পাঁচটি অস্ত্র’ খুঁজে পান।

বিবৃতিতে বলা হয়েছে, বন্দুকের গুলিতে বা যানবাহনের ধাক্কায় ১৫ জন আহত হয়েছেন। এছাড়া দুই জন নিহত হয়েছেন। নিহতদের একজন ১৯ বছর বয়সী পুরুষ এবং অন্যজন ৫১ বছর বয়সী এক নারী বলে বিবৃতিতে বলা হয়েছে।

এছাড়া আহত ১৫ ভুক্তভোগীর সবাইকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে বেঁচে যাওয়া এসব ব্যক্তির শারীরিক অবস্থা অজানা রয়েছে।

এই ঘটনায় কাউকে আটক করা হয়নি এবং বর্তমানে জনসাধারণের জন্য কোনও হুমকি নেই বলেও জানানো হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ৪ঠা নভেম্বর, ২০২৬
  • ২০শে কার্তিক, ১৪৩৩
  • ২৩শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page