February 28, 2026, 2:28 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত ঝিনাইদহের মহেশপুরের ভৈরবায় শিশু তাবাসসুম হত্যার আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধনে ১০ মার্চ বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ওআইসির শীর্ষ নেতাদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক গণমাধ্যমকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাই : তথ্যমন্ত্রী ঋণের দায় নেওয়ার চেয়ে লোডশেডিংয়ের কষ্টে থাকা ভালো : বিদ্যুৎমন্ত্রী ভূমিকম্পে কাঁপল সরাদেশ ; উৎপত্তি সাতক্ষীরায় নরসিংদীতে অপহরণের পর কিশোরীকে হত্যার অভিযোগে ৫ জন আটক লক্ষ্মীপুরে পুলিশ-এলাকাবাসী সংঘর্ষে ১৫ জন আটক ফরিদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রে লাসভেগাসে নেভেদা বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় ৪ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  যুক্তরাষ্ট্রের লাসভেগাসে নেভেদা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্দুক হামলার ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন। তবে সন্দেহভাজন হামলাকারীরও মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

লাসভেগাস পুলিশ বিভাগ সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে জানিয়েছে বন্দুকধারী ছাড়াও তিনজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ আরেকজনের অবস্থা আশঙ্কাজনক।

কর্তৃপক্ষ নিহতদের পরিচয় জানাতে পারেনি। তাছাড়া সন্দেহভাজন ব্যক্তি পুলিশের গুলিতে নিহত হয়েছেন নাকি আত্মহত্যা করেছেন তাও স্পষ্ট নয়।

ভিনসেন্ট পেরেজ স্কুলের একজন অধ্যাপক জানান, ক্যাম্পাসে তিনি প্রচুর গুলির শব্দ শুনেছেন।

তিনি বলেন, সাত থেকে আটটি গুলির শব্দ শুনতে পাই। এসময় অনেক বড় শব্দ হয়। ঘটনার সঙ্গে সঙ্গে আমরা ভেতরে চলে যাই এবং দেখি বাস্তবেই গুলির ঘটনা ঘটছে।

বিশ্ববিদ্যালয় পুলিশের মুখপাত্র অ্যাডাম গার্সিয়া ব্রিফিংয়ে বলেছেন, ক্যাম্পাসে একজন সক্রিয় শুটারের খবর পাওয়ার পর নিরাপত্তাকর্মীরা অভিযান শুরু করেন। সূত্র: রয়টার্স

আজকের বাংলা তারিখ



Our Like Page