November 2, 2026, 12:24 pm
শিরোনামঃ
ভূমিকম্প সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আন্দোলনের নামে যারা সহিংসতা করছে তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিক আন্দোলন ঘিরে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তির ষড়যন্ত্র চলছে : রাশেদ খাঁন গাজীপুরে পুলিশের ৩ গাড়িতে আগুন ; সাংবাদিকসহ বিজিবি সদস্য আহত খুলনায় নদী থেকে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার ইরানের হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কাবস্থায় ইসরায়েল মধ্যপ্রাচ্য অঞ্চল পরাশক্তিদের শক্তি প্রদর্শনের মাঠ হওয়া উচিত নয় : চীনের প্রেসিডেন্ট জেলেনস্কি ফোন করলে আমি কথা বলব : পুতিন যশোরের কেশবপুরে মাঠের ধান ক্ষেত থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার মাগুরায় জাতীয় যুব দিবস অনুষ্ঠান ও আত্মকর্মী যুবদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী মেলা
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে কিশোর গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে ১৭ বছর বয়সী এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে। এক প্রতিবেদনে জানানো হয়েছে, তাকে ফিলাডেলফিয়া অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চল থেকে গ্রেফতার করেছে এফবিআই। আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত একটি সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

ফিলাডেলফিয়া ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ল্যারি ক্রাসনার এক সংবাদ সম্মেলনে বলেন, এফবিআই জয়েন্ট টেররিজম টাস্ক ফোর্স সম্ভাব্য একটি বিকৃত বিপর্যয়মূলক সন্ত্রাসী হামলাকে ব্যর্থ করে দিয়েছে। ওই ব্যক্তির বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করা হয়েছে তা সাম্প্রতিক ইতিহাসে ফিলাডেলফিয়া কাউন্টি আদালতে সবচেয়ে গুরুতর সন্ত্রাসী কার্যকলাপ বলে উল্লেখ করা হয়েছে।

এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই কিশোর রাসায়নিক দ্রব্য সংগ্রহ করেছিল এবং গণবিধ্বংসী অস্ত্র তৈরির পদক্ষেপ নিয়েছিল বলে অভিযোগ উঠেছে। তিনি বেশ কিছু জিনিস কিনে সংগ্রহ করেছেন বলে এফবিআইয়ের বিশেষ এজেন্ট ইন চার্জ জ্যাকলিন ম্যাগুইয়ার এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত বিদেশি সন্ত্রাসী সংগঠন কাতিবাত আল তাওহিদ ওয়াল জিহাদ (কেটিজে) এর সঙ্গে ওই কিশোরের যোগাযোগের অভিযোগ ওঠার পরই তদন্ত শুরু করে এফবিআই। এফবিআই ওই কিশোরকে শনাক্ত করে তদন্ত শুরু করে। ওই কিশোরের কাছে উল্লেখযোগ্য সংখ্যক আগ্নেয়াস্ত্রও ছিল।

ওই কিশোরের বিরুদ্ধে গণবিধ্বংসী অস্ত্র, অপরাধমূলক ষড়যন্ত্র, অগ্নিসংযোগ, বিপর্যয় ঘটানো বা ঝুঁকিপূর্ণ, অপরাধমূলক কাজের চেষ্টা এবং হামলার পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ২রা নভেম্বর, ২০২৬
  • ১৮ই কার্তিক, ১৪৩৩
  • ২১শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page