September 14, 2026, 12:56 am
শিরোনামঃ
মাগুরায় কৃষকদের মাঝে পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো মেশিন, ইউনিয়ন পরিষদে ফগার মেশিন বিতরণ মাগুরায় প্রবাসীর পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে ৫ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ যশোরের পল্লীতে ভেজা গায়ে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুতস্পৃস্টে যুবকের মৃত্যু যশোরের শার্শার শফিকে নাশকতার অভিযোগে মণিরামপুর থেকে আটক ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন : স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ জামালপুরে ৭ বছরের শিশুর মাটিচাপা মরদেহ উদ্ধার কুমিল্লায় পরিত্যক্ত বাড়ির পুকুর থেকে কিশোরের গলিত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রে ২ বছরের শিশুর গুলিতে অন্তঃসত্ত্বা মায়ের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রে দুই বছরের একটির শিশুর গুলিতে তার অন্তঃসত্ত্বা মায়ের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় সময় শুক্রবার (১৬ জুন) ওহাইও অঙ্গরাজ্যে ওই দুর্ঘটনা ঘটে। সিএনএন-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, ওই শিশুটি তার বাবার হ্যান্ডগান দিয়ে গুলি চালালে দুর্ঘটনাক্রমে সেটা তার মায়ের গায়ে লাগে। এই ঘটনায় ওই শিশুর মা (৩১) এবং তার অনাগত সন্তানের মৃত্যু হয়েছে।

নরওয়াক পুলিশ ডিপার্টমেন্টের এক সংবাদ সম্মেলনে নিহত নারীর পরিচয় জানানো হয়েছে। ওই নারীর নাম লরা ইগ। তার পেছন দিকে গুলি লাগার পর তিনি নিজেই কোনও রকমে পুলিশকে ফোন করেন। সে সময় ওই নারী জানান যে, তিনি আট মাসের অন্তঃসত্ত্বা। তার স্বামীও ৯১১ নম্বরে ফোন করে সাহায্য চান। তিনি জানান যে, তার স্ত্রী তাকে ফোন করে চিৎকার করে কিছু বলছিলেন। তাদের সাহায্য প্রয়োজন।

ফোন পেয়ে সঙ্গে সঙ্গেই সেখানে পৌঁছায় পুলিশ। তারা বন্ধ দরজা ভেঙে প্রবেশ করেন। সে সময়ও জ্ঞান ছিল লরার। তার দুই বছর বয়সী সন্তান তার পাশেই ছিল এবং তাদের থেকে কিছুটা দূরে একটি হ্যান্ডগান পড়ে ছিল। সে সময় লরার অনুরোধে শিশুটিকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। ওই নারী পুরো ঘটনা পুলিশের কাছে বর্ণনা করেন।

ওই নারীকে সঙ্গে সঙ্গেই হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে জরুরি ভিত্তিতে তার অপারেশ করা হয়। তবে পরবর্তীতে চিকিৎসকরা ওই নারী এবং তার সন্তানকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, তারা ওই নারীর বাড়ি থেকে হ্যান্ডগানটি জব্দ করেছেন। কর্মকর্তারা জানিয়েছেন, ওই নারী কাজে ব্যস্ত থাকার সময়ই তার ছেলে ওই হ্যান্ডগানটি হাতে পায় এবং সেটি নিয়ে খেলতে থাকে। এক পর্যায়ে ভুল করে শিশুটি তার মাকে গুলি করে। কর্মকর্তারা আরও জানিয়েছেন, এই ঘটনার তদন্ত চলছে। এই ঘটনায় এখনও কোনও অভিযোগ দায়ের করা হয়নি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page