March 10, 2026, 2:28 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজা’র নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন চাইলেন পররাষ্ট্রমন্ত্রী তামাকের প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া হবে : তথ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে বিএনপি সবসময় কাজ করেছে : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী নেত্রকোনায় নেশার টাকার জন্য শ্বশুরবাড়ির স্বর্ণালংকার লুট করল বাবা-ছেলে চাঁপাইনবাবগঞ্জে সালিশকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত নারায়ণগঞ্জে কর্তব্যরত পুলিশের কাছ থেকে পিস্তল ছিনতাই নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে : ট্রাম্প ইরান যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত হলেন মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রে ৩ ফুটবলারকে গুলি করে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সাবেক ইউভিএ ফুটবল খেলোয়াড়ের গুলিতে অন্তত ৩ জন বর্তমান খেলোয়াড় নিহত হয়েছেন। রোববারের (১৩ নভেম্বর) এ ঘটনায় দুইজন আহত হয়েছেন। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, রোববার গভীর রাতে শার্লটসভিলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। সন্দেহভাজন ক্রিস্টোফার ডার্নেল জোনস জুনিয়রকে দ্বিতীয়-ডিগ্রি হত্যার তিনটি অভিযোগে এবং একটি অপরাধের সঙ্গে জড়িত হ্যান্ডগান ব্যবহার করার অভিযোগে গ্রেপ্তার করা হয়। সোমবার (১৪ নভেম্বর) জোনসকে স্থানীয় সময় সকাল ১১টার দিকে শার্লটসভিলের হেনরিকো কাউন্টি থেকে আটক করা হয়।

ভার্জিনিয়া ইউনিভার্সিটি অব ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অফিস জানিয়েছে, ২০১৮ সালে বিশ্ববিদ্যালয়ে জমা দেওয়া তথ্যানুসারে জোনসের বয়স ২২ এবং সে একজন ফুটবল খেলোয়াড়। পুলিশ হামলার কারণ এখনো জানায়নি।

নিহতরা হলেন ডেভিন চ্যান্ডলার, ডি’শন পেরি ও লাভেল ডেভিস জুনিয়র। ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট জেমস ই রায়ান জানান, গোলাগুলির ফলে অন্তত ৩ জন মানুষের প্রাণহানি হয়েছে। আরও ২ জন আহত হয়েছেন। যাদের এখন ইউভিএ মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page