April 12, 2026, 10:04 am
শিরোনামঃ
গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলো মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি বজায় রাখা উচিত : পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে মাইন অপসারণে যুদ্ধজাহাজ মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ১২ হাজার টন চিনি কিনবে সরকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ১২ হাজার টন চিনি কিনতে যাচ্ছে সরকার। ভার্জিনিয়ার অ্যাকসেনচুয়েট টেকনোলজি কোম্পানির কাছ থেকে এ চিনি কেনা হবে। এতে খরচ পড়বে ৬৬ কোটি ২৭ লাখ ৩১ হাজার ২৫০ টাকা।

বুধবার (১৭ মে) ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভার ১৭তম বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের জানান, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এ চিনি কেনা হবে। প্রতি কেজি চিনির দাম ধরা হয়েছে ৮২ দশমিক ৮৫ টাকা। আগের ক্রয়মূল্য ছিল ৮২ দশমিক ৯৪ টাকা।

যুক্তরাষ্ট্র থেকে চিনি কেনার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার কেনো ব্যত্যয় হলো কি না, এমন প্রশ্নে তিনি বলেন, এ নিয়ে কোনো মন্তব্য করার এখতিয়ার আমি রাখি না। আমি কেবল আজ সভায় যা পাস হয়েছে, তা তুলে ধরেছি।’

এ সময় তিনি বলেন, ’কর্ণফুলী সার কোম্পানি লিমিটেডের (কাফকো) কাছ থেকে ৩০ হাজার টন ব্যামেগড গ্র্যানুলার ইউরিয়া সার কিনবে সরকার। শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) এই সার কেনা হবে। এ ছাড়া সৌদি আরব থেকে ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার কেনা হবে।’

রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তিতে সৌদি আরব থেকে ৪০ হাজার টন ডিএপি সার কিনবে সরকার। কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের জন্য (বিএডিসি) কেনা হবে এ সার। এই প্রতিষ্ঠানের জন্য মরক্কো থেকে ৩০ হাজার টন টিএসপি সার কেনা হবে। কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন থেকেও ৫০ হাজার টন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার কেনার অনুমোদন দেয়া হয়েছে বলেও জানান তিনি।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page