June 9, 2026, 4:18 am
শিরোনামঃ
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বের ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা করবে বাংলাদেশ ও রাশিয়া : মস্কো ড. ইউনূসের বিরুদ্ধে শেখ মজিবুরের মামলার আবেদন খারিজ কক্সবাজারে আশ্রয়দাতার ঘর থেকে শিশুকে নিয়ে রোহিঙ্গা নারী নিখোঁজ ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিরতি চুক্তি না হলে ইরানের জব্দ করা সম্পদ অবমুক্ত করা হবে না : ট্রাম্প নতুন করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলা চালিয়েছে : ইরান লোহিত সাগরে ইসরায়েলের জাহাজ চলাচলে পূর্ণ নিষেধাজ্ঞার ঘোষণা দিলো হুতি সরকার জ্ঞান-মেধাভিত্তিক রাষ্ট্র গড়তে চায় : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্র প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে ইউক্রেনকে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কিয়েভের জরুরি অনুরোধের পরিপ্রেক্ষিতে ইউক্রেনকে সর্বাধুনিক প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটি এ সংক্রান্ত একটি পরিকল্পনা চূড়ান্ত করছে। এ বিষয়ে ওয়াশিংটন থেকে বৃহস্পতিবারই ঘোষণা আসতে পারে।

রয়টার্স এবং এপির বরাতে বৃহস্পতিবার আল জাজিরার খবরে বলা হয়েছে, এই প্রতিরক্ষা ব্যবস্থা দিলে দেশটিকে আরও শক্তিশালী অস্ত্র সরবরাহ করতে হবে। রাশিয়ার মিশাইল এবং ড্রোনে জর্জরিত ইউক্রেন সেসব অস্ত্র ব্যবহার করে নিজেদের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামো রক্ষা করতে পারবে।

গত সোমবার আরও শক্তিশালী অস্ত্র দেওয়ার জন্য পশ্চিমা নেতাদের প্রতি আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তারপরই আসতে যাচ্ছে এই ঘোষণা।

বিশ্লেষকরা বলছেন, প্যাট্রিয়টই হবে ইউক্রেনকে এ পর্যন্ত পশ্চিমের দেওয়া সবচেয়ে শক্তিশালী ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা।

হোয়াইট হাউসের ইউক্রেনবিষয়ক সাবেক নেতা, অবসরপ্রাপ্ত মার্কিন সামরিক কর্মকর্তা আলেক্সান্ডার ভিডম্যান বলেছেন, প্যাট্রিয়ট পাওয়া হবে কিয়েভের জন্য ‘খুব বেশি উল্লেখযোগ্য’ ব্যাপার।

এ বিষয়ে পেন্টাগন বা কিয়েভের কর্মকর্তাদের সরাসরি কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ডিমিত্রি মেদভেদেভ ন্যাটোকে হুঁশিয়ার করে বলেছেন, এ ধরনের ঘটনাকে ক্রেমলিন যুদ্ধের মাত্রা বৃদ্ধি হিসেবেই দেখবে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এরপর থেকে দফায় দফায় ইউক্রেনের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোতে ড্রোন ও মিশাইল হামলা চালানো হয়েছে। এর ফলে শীতে চরম সংকটে পড়েছেন ইউক্রেনের কয়েক কোটি নাগরিক।

এদিকে প্যাট্রিয়ট নিয়ে এ খবর প্রকাশ হতেই ইউক্রেনের রাজধানীতে আবারও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। শহরটির মেয়র নিশ্চিত করেছেন, স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে তিনটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এরপর কিয়েভে জরুরি উদ্ধারকর্মীদের মোতায়েন করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের থাকতে বলা হয়েছে নিরাপদ আশ্রয়ে। যদিও বিস্ফোরণে হতাহতের কোনো খবর জানা যায়নি।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page