October 26, 2026, 4:43 pm
শিরোনামঃ
নারায়ণগঞ্জে স্ট্যান্ড দখল নিয়ে অটোরিকশাচালকদের দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত রংপুরে শিক্ষকের ছেলেকে চোর সন্দেহে গণপিটুনিতে হত্যার অভিযোগ সৌদি-তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান নোবেল না পাওয়ায় ক্ষুব্ধ, নরওয়েকে ‘জঘন্য দেশ’ বলে আখ্যা ট্রাম্পের যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালো ইরান ছুটি শেষে যশোরের বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু চিরনিদ্রায় শায়িত হলেন পাশাপাশি দুই বন্ধু যশোরের শার্শায় যুবলীগ নেতা আরিফুল আটক যশোরে সাবেক ইউপি চেয়ারম্যান দিলু পাটোয়ারী আটক চার দিনের জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্র বাংলাদেশের কোনো দলের পক্ষে-বিপক্ষে অবস্থান নেয়নি : মার্কিন দুতাবাসের মুখপাত্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার জানিয়েছেন, বাংলাদেশের কোনো দলের পক্ষে-বিপক্ষে অবস্থান নেয়নি যুক্তরাষ্ট্র। বাংলাদেশিরা যেন স্বাধীনভাবে তাদের নেতৃত্ব নির্বাচন করতে পারে-এটিই যুক্তরাষ্ট্রের প্রত্যাশা।

বুধবার সকালে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র এ কথা জানান।

এর আগে সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি গণমাধ্যমে বাংলাদেশে রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের জন্য যুক্তরাষ্ট্রের তৎপরতার বিষয়ে খবর প্রকাশিত হয়। ওই খবর প্রসঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের কাছে প্রশ্ন করা হয়েছিল, আন্তর্জাতিক শৃঙ্খলায় বিশ্বাসী যুক্তরাষ্ট্র কীভাবে অন্য একটি স্বাধীন ও সার্বভৌম দেশের ক্ষেত্রে এ ধরনের তৎপরতা চালাতে পারে? এটি কি কোনো রীতিতে পড়ে? পাকিস্তানের ক্ষেত্রে এ ধরনের তথ্য শোনা গিয়েছিল। দূতাবাস কি ভারতীয় গণমাধ্যমের ওই খবরের বিষয়ে মন্তব্য করবে?

জবাবে ব্রায়ান শিলার বলেন, বাংলাদেশে ‘ব্লকড’ ওই অনলাইন আউটলেটের প্রতিবেদনের বিষয়ে যুক্তরাষ্ট্র অবগত। ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতারও মঙ্গলবার (১৭ অক্টোবর) বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনকে সমর্থন করে। নির্বাচন শুধু ভোটের দিনে কীভাবে পরিচালিত হয় তা নয়, বরং নাগরিক সমাজ, গণমাধ্যম এবং অন্য অংশীদারদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অবাধে অংশগ্রহণ করার সুযোগ।

ব্রায়ান শিলার বলেন, মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র, রাষ্ট্রদূত পিটার হাস এবং অন্য কর্মকর্তরা অনেকবার বলেছেন, আমরা বাংলাদেশে একটি দলের বিরুদ্ধে আরেকটি দলের পক্ষ নেইনি বা এখানে আমাদের বিশেষ পছন্দ নেই। আমরা চাই, বাংলাদেশের জনগণ তাদের নিজেদের নেতা নির্বাচন করতে সক্ষম হোক।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে অক্টোবর, ২০২৬
  • ১১ই কার্তিক, ১৪৩৩
  • ১৪ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page