August 6, 2026, 12:39 am
শিরোনামঃ
জুলাই যোদ্ধাদের স্মরণে এই অনুষ্ঠানে যা দেখলাম তা দুঃখজনক : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি : প্রধানমন্ত্রী শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি : তথ্যমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী কুমিল্লায় মেয়ের শ্বশুরবাড়ির দাওয়াতে যেতে না চাওয়ায় সংঘর্ষে বাবা নিহত বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে ১০ জন আহত শরীয়তপুরে জুলাই যোদ্ধাদের মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দিলেন বিএনপি নেতা পুরো পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি : মমতা বন্দ্যোপাধ্যায় জাপানকে কড়া হুঁশিয়ারি দিলো কিম জং উনের বোন নিজ ভিটেবাড়িতে ফিরছেন লেবাননের লাখ লাখ মানুষ : জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্র-ভারত যৌথ বিবৃতিতে ক্ষুব্ধ পাকিস্তান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ভারতের যৌথ বিবৃতি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরের সময় দুই দেশের পক্ষ থেকে ওই বিবৃতি প্রকাশ করা হয়। আর এর জেরে মার্কিন সহকারী রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান।

ভারত-মার্কিন যৌথ বিবৃতিতে বলা হয়, পাকিস্তানে যে সব জঙ্গি আছে, তাদের বিরুদ্ধে যেন ইসলামাবাদ ব্যবস্থা নেয়। বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশই সীমান্ত পারের সন্ত্রাসের নিন্দা করছে। দুই দেশই চায়, পাকিস্তানের দখলে থাকা কোনো অংশ থেকে জঙ্গিরা যেন আক্রমণ না চালাতে পারে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এরপর মার্কিন ডেপুটি চিফ অব মিশনকে ডেকে এই বিবৃতির তীব্র নিন্দা করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘এই বিবৃতি অপ্রয়োজনীয়, একতরফা ও বিভ্রান্তিকর।’

পাকিস্তান বলেছে, ‘যুক্তরাষ্ট্র যেন এমন কিছু না করে, যার ফলে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যমূলক প্রচার গুরুত্ব পায়।’

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সন্ত্রাসবিরোধী অপারেশন ভালোভাবে চলছে। পাক-মার্কিন সম্পর্কও আস্থা ও সহযোগিতার ভিত্তিতে দাঁড়িয়ে আছে।’

পাকিস্তানের দাবি, ‘যৌথ বিবৃতিতে পাকিস্তানের প্রসঙ্গ থাকাটা কূটনৈতিক রীতিবিরোধী এবং তাতে রাজনৈতিক উদ্দেশ্য স্পষ্ট।’

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি এবং প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফও যৌথ বিবৃতিতে পাকিস্তানের প্রসঙ্গ থাকার বিষয়ে নিন্দা করেছেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page