September 20, 2026, 3:41 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন জেলেনস্কি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন সফরে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এসময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার।

আজ বুধবার (২১ ডিসেম্বর) ওয়াশিংটন সফর করবেন ইউক্রেন প্রেসিডেন্ট এক প্রতিবেদনে জানিয়েছে সিএনএন।

সিএনএন বলছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলা শুরুর পর এটি হবে প্রেসিডেন্ট জেলেনস্কির প্রথম বিদেশ সফর।

প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা উদ্বেগের কারণে এ সফরের বিস্তারিত সরকারিভাবে এখনও প্রকাশ করা হয়নি। এ সফরে গুরুত্ব পাবে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুত প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম দেয়ার বিষয়টি।

এছাড়া বিভিন্ন প্রতিরক্ষা সহায়তা প্যাকেজের বিষয়েও আলাপ হবে বলে জানানো হয়। পাশাপাশি এ সফরে জেলেনস্কি মার্কিন কংগ্রেসে ভাষণ দিতে পারেন।

এদিকে ডেমোক্র্যাট হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি বুধবার রাতে কংগ্রেসের সদস্যদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page