March 5, 2026, 6:55 pm
শিরোনামঃ
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

যুদ্ধপরবর্তী গাজার নিরাপত্তা রক্ষা নিয়ে নেতানিয়াহুর বক্তব্যের ব্যাখ্যা চেয়েছে আমেরিকা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান যুদ্ধ শেষ হলে সেখানকার নিরাপত্তা রক্ষার দায়িত্ব ইহুদিবাদী ইসরাইলের হাতে থাকবে বলে যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে বক্তব্য দিয়েছেন তার ব্যাখ্যা চেয়েছে আমেরিকা।

এ বিষয়ে ইসরাইলি কর্মকর্তাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের কর্মকর্তারা এরইমধ্যে যোগাযোগ করেছেন বলে ইসরাইলের ইংরেজি দৈনিক টাইমস অব ইসরাইল খবর দিয়েছে। এ বিষয়ে গতকাল প্রথম খবর প্রকাশ করে ইসরাইলের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কান। বিষয়টি নিয়ে আমেরিকা এবং ইসরাইলের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে বলে ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে।

শনিবার তেল আবিবে এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, গাজা যুদ্ধ অবসানের পর সেখানকার নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করবে ইসরাইল কর্তৃপক্ষ। ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ বা অন্য কারো কাছে এই দায়িত্ব দেয়া হবে না বলে জানান যুদ্ধবাজ নেতানিয়াহু। তার এই বক্তব্যে আমেরিকা খানিকটা বিস্মিত হয়েছে এবং নেতানিয়াহু এই বক্তব্যের মধ্য দিয়ে প্রকৃতপক্ষে কী বোঝাতে চেয়েছেন তা জানতে চান মার্কিন কর্মকর্তারা।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, গাজা থেকে হামাসকে নিশ্চিহ্ন করার ক্ষেত্রে ইহুদিবাদী ইসরাইলকে বাইডেন প্রশাসন অকুন্ঠ সমর্থন দিলেও গাজায় ইসরাইলের দখলদারিত্বের বিরুদ্ধে ওয়াশিংটনের অবস্থান।

চলতি সপ্তাহের প্রথম দিকে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কারবি বলেছেন, গাজায় ইসরাইলের দখলদারিত্ব ভালো হবে না। এটি ইসরাইলের জন্য ভালো হবে না এবং ইসরাইলি জনগণের জন্যও ভালো হবে না।

বর্তমানে নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে সেখানকার সমস্ত কর্মকাণ্ড হামাসের মাধ্যমে পরিচালিত হয়।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page