March 5, 2026, 7:56 pm
শিরোনামঃ
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

যুদ্ধবিরতির মধ্যেই ইসরাইলকে দিচ্ছে ৭৪০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছেন ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন পররাষ্ট্র দপ্তর আনুষ্ঠানিকভাবে কংগ্রেসকে জানিয়েছে যে, তারা ইহুদিবাদী ইসরায়েলের কাছে আরো ৭৪০ কোটি ডলারের বেশি মূল্যের অস্ত্র বিক্রির পরিকল্পনা করছে।

যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলকে হাজার হাজার বোমা এবং ক্ষেপণাস্ত্র দিচ্ছে ট্রাম্প প্রশাশন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অভ্যর্থনা জানানোর কয়েকদিন পর শুক্রবার (৭ ফেব্রুয়ারি) এই খবর বের হলো।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মতে, দুটি আলাদা অস্ত্রের চালান অনুমোদনের জন্য কংগ্রেসে চিঠি পাঠানো হয়েছে।

একটি ৬৭৫ কোটি ডলারের চালান যাতে থাকবে বিভিন্ন ধরণের অস্ত্র, নির্দেশিকা কিট এবং অন্যান্য সামরিক সরঞ্জাম।

এর মধ্যে রয়েছে ১৬৬টি ছোট ব্যাসের বোমা, ৫০০ পাউন্ড ওজনের ২,৮০০টি বোমা এবং হাজার হাজার নির্দেশিকা কিট, ফিউজ এবং অন্যান্য বোমার উপাদান ও সহায়তা সরঞ্জাম। এসব অস্ত্র ও সরঞ্জাম চলতি বছরেই পাঠানো শুরু হবে।

অন্য অস্ত্র প্যাকেজটি হলো ৩,০০০টি হেলফায়ার ক্ষেপণাস্ত্র এবং এর সাথে প্রয়োজনীয় সরঞ্জাম যার আনুমানিক মূল্য ৬৬ কোটি ডলার। ক্ষেপণাস্ত্রগুলোর সরবরাহ ২০২৮ সালে শুরু হওয়ার কথা রয়েছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page