March 27, 2026, 4:42 am
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় আবারও ইসরাইলের বিমান হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে দীর্ঘ ১৫ মাস ধরে চলা সংঘাতের অবসানে হামাস ও দখলদার ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হয় গত ১৯ জানুয়ারি। তবে, যুদ্ধবিরতি চুক্তির সত্ত্বও মানছে না দখলদারবাহিনী। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) গাজায়  বিমান হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু।

ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা একটি রকেট লঞ্চারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এটি গজা ভূখণ্ডের ভেতর থেকে রকেট ছুড়তে ব্যবহার করা হতো বলেও দাবি করা হয়েছে বিবৃতিতে।

প্রত্যক্ষদর্শীদের মতে, একটি ইসরাইলি ড্রোন মধ্য গাজার বুরেজ শরণার্থী শিবিরের পূর্বে কৃষি এলাকায় একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

তবে এ ড্রোন হামলায় তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

এছাড়া ইসরাইলের এ হামলার বিষয়ে ফিলিস্তিনের পক্ষ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে হামলা চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী।দীর্ঘ ১৫ মাসের এই হামলায় নিহত হয়েছেন ৪৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি আর নিখোঁজ রয়েছেন ১২ হাজারেরও বেশি। এছাড়া এ সময়ে আহত হয়েছেন ১ লাখেরও বেশি মানুষ।

গাজায় গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।  যদিও এখন সে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।

এদিকে ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেট’র প্রধান রনেন বার বৃহস্পতিবার ভোরে গাজায় সামরিক হামলা জোরদারের হুমকি দিয়ে বলেছেন, ইসরাইলি বাহিনী ‘বিভিন্ন পরিস্থিতিতে উচ্চ সতর্কতা অবলম্বন করছে।’

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page