September 21, 2026, 8:48 pm
শিরোনামঃ
মাগুরার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ যশোরের অভয়নগরে বাহারুল হত্যা মামলায় আরও ১ জন অস্ত্র ও গুলিসহ আটক বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী যুদ্ধের ভূগোল’ বদলে দেওয়ার হুঁশিয়ারি দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৮ ফিলিস্তিনি নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  যুদ্ধবিরতির মধ্যেও গাজায় গত ৪৮ ঘণ্টা ধরে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে অন্তত ১৩ জন আহত হন।

সোমবার (২৭ অক্টোবর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে অঞ্চলজুড়ে ইসরায়েলের গণহত্যা যুদ্ধে এখন পর্যন্ত কমপক্ষে ৬৮ হাজার ৫২৭ জন নিহত এবং ১ লাখ ৭০ হাজার ৩৯৫ জন আহত হয়েছে।

ইসরায়েলি দখলদার বাহিনী অধিকৃত পশ্চিম তীরজুড়েও তাণ্ডব অব্যাহত রেখেছে। ফিলিস্তিনি প্রিজনার্স ক্লাব জানিয়েছে, ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় গত রাতে অভিযান চালিয়ে ৪০ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকা কমপক্ষে ৯ হাজার ফিলিস্তিনি ‘নিখোঁজ’ বলে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে।

আল জাজিরা জানিয়েছে, তাদের পরিবারগুলো সংগ্রাম করছে। যুদ্ধের সময় থেকেই তারা তাদের প্রিয়জনদের মৃতদেহ উদ্ধারের জন্য ভারী যন্ত্রপাতি চেয়ে আসছে। মানুষ বেলচা, ন্যূনতম সরঞ্জাম, এমনকি খালি হাতেও প্রিয়জনদের মৃতদেহ উদ্ধারের চেষ্টা করছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page