October 13, 2026, 2:47 pm
শিরোনামঃ
কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা ইরানে সম্ভবত অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি : ট্রাম্প ৩ বছর মেয়াদি নতুন চুক্তিতে রাশিয়া-উত্তর কোরিয়া ইয়েমেনে রাজধানীতে ব্যাপক হামলার প্রস্তুতি ; বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশ সৌদি জোটের নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা
এইমাত্রপাওয়াঃ

যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির আলোচনায় ইসরাইলি নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক বসছে আজ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মুখপাত্র জানিয়েছেন, জেরুজালেমে নিরাপত্তা মন্ত্রিসভার এক বৈঠক মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বৈঠকে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তি নিয়ে পুনরায় আলোচনা শুরু করা হবে। জেরুজালেম থেকে এএফপি এ খবর জানায়।

তবে এএফপির অনুরোধের জবাবে, মুখপাত্র ওমর মানতজুর সোমবার বৈঠকের এজেন্ডা সম্পর্কে কোনও বিস্তারিত তথ্য দেননি।

নিরাপত্তা মন্ত্রিসভা আগস্টের শুরুতে গাজা সিটি দখলের জন্য সেনাবাহিনীর একটি পরিকল্পনা অনুমোদন করে। তবে ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, মঙ্গলবারের বৈঠকে যুদ্ধবিরতির আলোচনা পুনরায় শুরু করা এবং ফিলিস্তিনি ভূখণ্ডে এখনও আটক থাকা জিম্মিদের মুক্তির ওপর আলোকপাত করা হবে বলে ধারনা করা হচ্ছে।

বৃহস্পতিবার নেতানিয়াহু গাজার বাকি সকল বন্দীর মুক্তির বিষয়ে তাৎক্ষণিক আলোচনার নির্দেশ দেন।

হামাস মধ্যস্থতাকারীদের দ্বারা উত্থাপিত একটি নতুন যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করার ক’দিন পর এই নির্দেশ এল।

যেখানে ইসরাইল কর্তৃক আটক ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে প্রাথমিক ৬০ দিনের মধ্যে জিম্মিদের পর্যায়ক্রমে মুক্তি দেওয়ার কথা রয়েছে।

গাজার বন্দীদের পক্ষে প্রচারণাকারী প্রধান প্রচারণা গোষ্ঠী, হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম, মঙ্গলবার জাতীয় কর্মসূচি দিবসের ডাক দিয়েছে।

গোষ্ঠীটি এক বিবৃতিতে বলেছে, ইসরাইলি জনগণের একটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ অংশ আমাদের প্রিয়জনদের বাড়িতে ফিরিয়ে আনতে চায়। তাদের প্রত্যাবর্তনের জন্য একটি চুক্তি স্বাক্ষরে ইচ্ছাকৃত বিলম্ব জনগণের ইচ্ছা এবং আমাদের মৌলিক মূল্যবোধ, পারস্পরিক দায়িত্ব ও বন্ধুত্বের বিরুদ্ধে।’

 

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page