November 6, 2026, 3:41 pm
শিরোনামঃ
যশোরে পরকীয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন ; স্বামীর থানায় আত্মসমর্পন আমাদের লক্ষ্য বন্ধ হওয়া কল-কারখানাগুলো ফের চালু করা : প্রধানমন্ত্রী এবার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে : প্রবাসী কল্যাণমন্ত্রী বদলে গেল জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম ঝিনাইদহের কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কক্সবাজারে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জন জিম্মিকে থানায় হস্তান্তর ইরানকে সম্পূর্ণ ধ্বংস করতে চাই না ; তবে করতে হতেও পারে : ট্রাম্প যুদ্ধ ইরানকে ‘বিশ্ব পরাশক্তিতে’ পরিণত করেছে : মাহমুদ নবভিয়ান ভারতের কাছ থেকে আরও ৬০টি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কিনছে ফিলিপাইন যশোরে বনফুলে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা
এইমাত্রপাওয়াঃ

যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পথে নিজেকেই প্রধান বাধা বলে স্বীকার করলেন ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, গাজা-মিশর সীমান্তবর্তী ফিলাডেলফিয়া করিডোরের নিয়ন্ত্রণ ছেড়ে দেয়া সম্ভব নয় বলে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে মন্তব্য করেছেন তার মাধ্যমে তিনি গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে নিজের ব্যর্থতা স্বীকার করে নিয়েছেন।

হামাসের পলিটব্যুরো সদস্য ইজ্জাত আর-রিশক আরো বলেছেন, নেতানিয়াহুর বক্তব্য থেকে বোঝা যায়, তিনি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ১১ মাস ধরে গণহত্যা চালানোর পরও বিজয় অর্জন করতে না পেরে এখন তার দর্শকদের সামনে একটি কাল্পনিক বিজয় তুলে ধরতে চান।

রিশক আরো বলেন, গাজা উপত্যকায় নির্মম ও নির্বিচার গণহত্যা চালানো ছাড়া নেতানিয়াহু ও তার মন্ত্রিসভা অন্য কোনো কিছু অর্জন করতে পারেনি।  হামাস নেতা বলেন, নেতানিয়াহু হচ্ছেন এমন একজন যুদ্ধাপরাধী যিনি তার দর্শক ও মার্কিন প্রশাসনের  কাছে একাধারে মিথ্যাচার করে নিজের রাজনৈতিক ক্যারিয়ার বাঁচিয়ে রেখেছেন।

হামাসের এই পলিটব্যুরো সদস্য আরো বলেন, নেতানিয়াহু সর্বশেষ যে বক্তব্য দিয়েছেন তার পুরোটাই ডাহা মিথ্যা এবং একথা কেউ বিশ্বাস করবে না। তিনি নিজেই স্বীকার করে নিয়েছেন যে, তিনিই পণবন্দিদের মুক্তির বিনিময়ে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার চুক্তির পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যাচ্ছেন।

সম্প্রতি গাজা উপত্যকার একটি টানেল থেকে ছয় ইসরাইলি পণবন্দির লাশ উদ্ধার করে ইহুদিবাদী বাহিনী। তারা দাবি করে, মাত্র একদিন আগে তাদেরকে হত্যা করা হয়েছে।  এ ঘটনার জের ধরে ইসরাইল জুড়ে লাখ লাখ ইহুদিবাদী তাদের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে প্রচণ্ড বিক্ষোভ দেখায়। তারা অভিযোগ করে, নেতানিয়াহু বহু আগে যুদ্ধবিরতি মেনে নিলে এসব পণবন্দিকে প্রাণ দিতে হতো না।

ওই বিক্ষোভের পর নেতানিয়াহু এক সংবাদ সম্মেলনে দাবি করেন, গাজার সঙ্গে মিশরের সীমান্তবর্তী ফিলাডেলফিয়া করিডোরের নিয়ন্ত্রণ ছেড়ে দেয়ার যে দাবি হামাস জানাচ্ছে তা মেনে নেয়া সম্ভব নয়। কারণ, ওই করিডোর দিয়ে অস্ত্র চোরাচালান করে হামাস বেঁচে আছে।  নেতানিয়াহুর এই দাবিকে ‘রাজনৈতিক ভাওতাবাজি’ বলে উড়িয়ে দিয়েছে ইসরাইল সরকারের বিরোধীদলগুলো।

আজকের বাংলা তারিখ

  • ৬ই নভেম্বর, ২০২৬
  • ২২শে কার্তিক, ১৪৩৩
  • ২৫শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page