March 26, 2026, 4:26 pm
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

যুদ্ধবিরতি লঙ্ঘন ; পূর্ব লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় ২ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক লেবাননের পূর্বাঞ্চলে ইসরাইলি পাইলবিহীন বিমান বা ড্রোন হামলায় কমপক্ষে দুইজন নিহত হয়েছেন। ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে চলমান যুদ্ধবিরতির মধ্যেই এই হামলার ঘটনা ঘটল।

লেবাননের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, গতকাল (বৃহস্পতিবার) হারমেল শহরের উপকণ্ঠে একটি ট্রাকে ইসরাইলি বাহিনী ড্রোন হামলা চালায়। এতে দুইজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে আরব সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হামলার লক্ষ্যবস্তু ছিলেন মাহদি শাহীন নামে একজন হিজবুল্লাহ নেতা। কয়েক ঘণ্টা পর, দক্ষিণ লেবাননের দেইর কানুন আল-নাহের গ্রামের একটি আবাসিক এলাকা লক্ষ্য করে আরেকটি বিমান হামলা চালায় ইসরাইল। সম্ভাব্য হতাহতের পরিমাণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনও খবর পাওয়া যায়নি।

দখলদার ইসরাইলি বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, “লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ’র একজন ‘গুরুত্বপূর্ণ’ সদস্যকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। লেবাননের কাসর অঞ্চলে ৪৪০০ ইউনিটের একজন গুরুত্বপূর্ণ হিজবুল্লাহ নেতার উপর একটি সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হামলাটি চালানো হয়েছে।”

এই বিবৃতির কয়েক ঘণ্টা পর ইসরাইলি সেনাবাহিনীর আরবিভাষী মুখপাত্র আভিচায় আদরাই দাবি করেছেন, হামলার লক্ষ্য ছিলেন ৪৪০০ ইউনিটের নেতা মাহের আলী নাসরেদ্দীন।

প্রায় ১৪ মাস ধরে লেবাননের বিরুদ্ধে হামলায় চালিয়ে লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ায় ইসরাইল হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়। ২৭ নভেম্বর থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু চুক্তি কার্যকর হওয়ার পর থেকে, দখলদার বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে প্রায় প্রতিদিনই আক্রমণ চালিয়ে আসছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page