October 9, 2026, 8:48 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

যুদ্ধবিরতি শেষ হলেও আলোচনায় রাজি ইরান : ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতির মেয়াদ শেষ হলেও দু’পক্ষই আলোচনা চালিয়ে যেতে রাজি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহের তীব্র সংঘাতের পরও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শনিবার (১১ জুলাই) রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালিতে জাহাজে হামলা বন্ধ করার বিষয়ে ইরানের কাছ থেকে স্পষ্ট প্রতিশ্রুতি চেয়েছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক উত্তেজনার কারণে এই প্রণালি দিয়ে তেল পরিবহন অনিশ্চিত হয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দামও প্রভাবিত হয়েছে। নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এটি ট্রাম্পের জন্য রাজনৈতিকভাবে বেশ সংবেদনশীল হয়ে উঠেছে।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরান আমাদের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে বলেছে। আমরা রাজি হয়েছি। কিন্তু যুক্তরাষ্ট্র তাদের পরিষ্কার জানিয়ে দিয়েছে যুদ্ধবিরতি শেষ।

তবে ট্রাম্পের এই দাবির বিরোধিতা করেছে ইরান। দেশটি বলেছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার অনুরোধ করেনি। বরং কাতারের একজন মধ্যস্থতাকারীকে আতিথ্য দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছে।

পরিস্থিতি সম্পর্কে জানা একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, উত্তেজনা কমানো এবং হরমুজ প্রণালি নিয়ে আলোচনার জন্য কাতারের মধ্যস্থতাকারীরা শুক্রবার ইরানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।

একই দিন আরেকটি পোস্টে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যদি তাকে হত্যার চেষ্টা করে তাহলে মার্কিন সামরিক বাহিনীকে ইরানের বিরুদ্ধে হামলার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, ইরানের লক্ষ্যে এক হাজার ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে। এর পরপরই আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র ছোড়া হবে।

ট্রাম্প আরও জানান, ইরান যদি তাকে হত্যা বা হত্যার চেষ্টা করে, তাহলে এই পদক্ষেপ কার্যকর করা হবে। মার্কিন বাহিনীকে এ বিষয়ে এক বছরের নির্দেশনা দেওয়া হয়েছে, প্রয়োজনে সময় আরও বাড়ানো যাবে। তিনি বলেন, মার্কিন বাহিনী ইরানের সব এলাকা সম্পূর্ণরূপে ধ্বংস করতে প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম। সমস্ত প্রশংসা আল্লাহর!

ওয়াল স্ট্রিট জার্নালসহ কয়েকটি মার্কিন গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েল ওয়াশিংটনকে গোয়েন্দা তথ্য দিয়েছে যে, ইরান সম্প্রতি ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করেছে। ট্রাম্পের এসব মন্তব্যের বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনও কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া আসেনি।

এদিকে ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম জানিয়েছে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে আলোচনার জন্য পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শনিবার ওমানে পৌঁছেছেন।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, তারা চান ইরান প্রকাশ্যে ঘোষণা করুক যে প্রণালিতে জাহাজে হামলা বন্ধ করবে এবং কোনো টোল ছাড়াই প্রণালিটি উন্মুক্ত রাখবে। যুদ্ধ চলাকালীন ইরান এই প্রণালির ওপর ব্যাপক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে বলে জানা গেছে।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page