March 5, 2026, 10:33 pm
শিরোনামঃ
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

যুদ্ধাপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরাইল সরকারের বিচার হওয়া উচিত  : এরদোগান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, যুদ্ধাপরাধের দায়ে দখলদার ইহুদিবাদী ইসরাইল সরকারের আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে বিচার হওয়া উচিত। জার্মানিতে একদিনের সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের কাছে একথা বলেন তুর্কি প্রেসিডেন্ট।

এরদোগান বলেন, “আইসিসিতে ইসরাইলের বিচার করার জন্য যথেষ্ট প্রমাণ রয়েছে। ইসরাইলের অপরাধের জন্য নিরপেক্ষভাবে শাস্তি নিশ্চিত করতে আমরা আমাদের ক্ষমতার মধ্যে থেকে সবকিছু করব।”

তুর্কি প্রেসিডেন্ট বলেন, “ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একজন সর্বনেশে মৃত ব্যক্তি এবং বিশ্ব তার থেকে মুক্তি পাবে।” এরদোগান আরো বলেন, বর্তমানে ইসরাইলের শতকরা ৬০ থেকে ৭০ ভাগ মানুষ নেতানিয়াহুর বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

এরদোগান আরো বলেন, “তুরস্ক গাজার নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে এবং তা অব্যাহত রাখবে। গাজায় ত্রাণ সাহায্য পাঠানোর ক্ষেত্রে ইসরাইল বাধা দিচ্ছে এবং গাজাকে খাদ্য ও পানি বন্ধ করে অনাহারে রাখছে। কিন্তু আমরা হাল ছাড়িনি। যত বাধাবিঘ্নই আসুক না কেন আমরা গাজাকে বাঁচিয়ে রাখব। পুরো বিশ্ব, বিশেষ করে মুসলিম দেশগুলোর উচিত গাজাকে সাহায্য দেয়ার ক্ষেত্রে ঐক্যবদ্ধ হওয়া।”

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page