April 6, 2026, 12:37 am
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

যুদ্ধাবসানে কোনো আগ্রহই দেখায়নি রাশিয়া:  মার্কিন পররাষ্ট্রমন্ত্রী 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেন যুদ্ধের ব্যাপারে একটি দ্রুত সমাধানে পৌঁছাতে প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের আশা প্রকাশের প্রেক্ষিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বৃহস্পতিবার বলেছেন, যে রাশিয়া যুদ্ধাবসানে জন্য কোনো আগ্রহই দেখায়নি।
একদিন আগে ওয়াশিংটনে ঐতিহাসিক সফরের সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রস্তাবিত ‘ন্যায্য শান্তি’র ধারণা সম্পর্কে সাতটি শিল্পোন্নত গণতান্ত্রিক গ্রুপের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বৃহস্পতিবার ভার্চুয়াল আলোচনায় ব্লিঙ্কেন এ কথা বলেন।
জেলেনস্কির ধারণাগুলোকে ‘একটি ভাল সূচনা’ বলে অভিহিত করে ব্লিঙ্কেন বলেছেন, যে কোনও শান্তির জন্য ‘ন্যায্য এবং টেকসই’ হওয়া দরকার এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের উপর তার নিজস্ব সমাধান চাপিয়ে দেবে না।
ব্লিঙ্কেন এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘মূলত এই মুহূর্তে রাশিয়া যুদ্ধের সমাপ্তি ঘটাতে অর্থপূর্ণ কূটনীতিতে জড়িত থাকার জন্য কোন আগ্রহই দেখায়নি।’
তিনি বলেন, রাশিয়া অবিলম্বে সৈন্য প্রত্যাহার করে যুদ্ধের অবসান ঘটাতে পারে, কিন্তু ‘তার অনুপস্থিতিতে আমাদের কিছু অর্থপূর্ণ প্রমাণ দেখতে হবে যে রাশিয়া আসলে একটি ন্যায্য এবং টেকসই শান্তি আলোচনার জন্য প্রস্তুত কিনা।’
ব্লিঙ্কেন বলেন, ‘একটি দেশ অন্য দেশের ভূখন্ড জোরপূর্বক দখলের অনুমোদনের ন্যায্যতা দেয় না।’
এর আগে পুতিন বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন, তিনি আশা করেন সংঘাতের ‘যত তাড়াতাড়ি’ অবসান ঘটবে তত ভাল।’

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page