September 27, 2026, 1:08 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

যুদ্ধে প্রথমবারের মতো গাইডেড মিসাইল ব্যবহার করে ইসরাইলের বিরুদ্ধে লড়াইয়ে নতুন ধাপের ঘোষণা দিল হিজবুল্লাহ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ঘোষণা দিয়েছে যে, তারা ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে অভিযানের নতুন ধাপ শুরু করেছে। ইহুদিবাদী ইসরাইল গত এক বছরের বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ও লেবাননে বর্বর আগ্রাসন এবং গণহত্যা চালিয়ে আসছে।

আজ (শুক্রবার) হিজবুল্লাহর অভিযান পরিচালনাকারী সদর দপ্তর থেকে এক বিবৃতি প্রকাশ করা হয়েছে। এতে ইসরাইল-বিরোধী লড়াইয়ের দ্বিতীয় ধাপের ঘোষণা দেয়া হয়। বিবৃতিতে বলা হয়েছে প্রতিরোধ যুদ্ধের সর্বোচ্চ কমান্ড থেকে দেয়া নির্দেশনার ভিত্তিতে ইসরাইল-বিরোধী লড়াইয়ের দ্বিতীয় ধাপের ঘোষণা দেয়া হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই নতুন ধাপের লড়াই দৃশ্যমান হবে এবং এর সাথে সম্পর্কযুক্ত ঘটনাগুলো দেখা যাবে।

যুদ্ধের আপডেট জানিয়ে হিজবুল্লাহ বলেছে, চলতি সপ্তাহের প্রথম দিকে তারা ইহুদিবাদী ইসরাইলের ১০ জন দখলদার সেনাকে হত্যা করেছে এবং নয়টি মার্কাভা ট্যাংক ও চারটি সামরিক বুলডোজার ধ্বংস করেছে। এর পাশাপাশি ১৫০ জনের বেশি ইহুদিবাদী সেনা আহত হয়েছে। এছাড়া, এবারই তারা প্রথমবারের মতো ইসরাইলি সেনাদের বিরুদ্ধে গইডেড মিসাইল ব্যবহার করেছে। হিজবুল্লাহ যোদ্ধারা দক্ষিণ লেবানন সীমান্তে অবস্থিত সামরিক অবস্থান এবং ব্যারাকগুলোতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। এছাড়া আরো অত্যাধুনিক ড্রোন ব্যবহার করা শুরু হয়েছে যা দিয়ে ইসরাইলের সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালানো হচ্ছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page