April 4, 2026, 3:39 pm
শিরোনামঃ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন জুলাই সনদ নিজেই স্বতন্ত্র ও স্বকীয় এবং কার্যকরী : আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী হাম টিকাদান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত সুনামগঞ্জে ফেসবুকে কমেন্ট করার জেরে সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিমান ঠেকাতে নতুন অ্যাম্বুশ কৌশল ইরানের সৌদি মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল : আইআরজিসি মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পুতিন ও এরদোয়ান ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

যুদ্ধ অবসানই অর্থনৈতিক পুনরুদ্ধারের সর্বোত্তম উপায়: জার্মান চ্যান্সেলর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনে যুদ্ধের অবসান ঘটানোকেই অর্থনৈতিক পুনরুদ্ধারের সর্বোত্তম উপায় বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস। মঙ্গলবার ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ সম্মেলনে খাদ্য ও জ্বালানি নিরাপত্তা বিষয়ক অধিবেশনে দেওয়া ভাষণে এমন মন্তব্য করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

জার্মান চ্যান্সেলর বলেন, ‘আমি আবারও খুব স্পষ্ট করে বলতে চাই যে, বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারের সবচেয়ে কার্যকর উপায় হলো ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের অবসান ঘটানো।’

বালিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালেও ইউক্রেন যুদ্ধ নিয়ে উদ্বেগের কথা জানান জার্মান চ্যান্সেলর। তিনি বলেন, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ গ্রহণযোগ্য নয় এবং পারমাণবিক অস্ত্র ব্যবহার করা উচিত নয়। বালিতে জি-২০ সম্মেলনে অংশ নেওয়া দেশগুলোর এ ব্যাপারে ঐকমত্যে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, ‘এই ঐকমত্যের বিষয়টি এখানে ভিত্তি লাভ করছে।’

সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে কথোপকথন সম্পর্কে জানতে চাইলে ওলাফ শলৎস বলেন, ‘তিনি আমার কাছে দাঁড়িয়ে কয়েকটি বাক্য বলেছিলেন, এটাই ছিল কথোপকথন।’

যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন বলেও জানান জার্মান চ্যান্সেলর।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page