October 18, 2026, 4:52 pm
শিরোনামঃ
যশোরে গাঁজা উদ্ধারের পর মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ যশোরের ইউপি চেয়ারম্যান সবুজের জানাজায় লাখো মানুষের ঢল সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

যুদ্ধ অবসানে ট্রাম্পের ‘দৃঢ় সংকল্প’র জন্য কৃতজ্ঞ : জেলেনস্কি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার বলেছেন, তিনি গত সপ্তাহে প্যারিসে নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের সাথে দেখা করার পর ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে ডোনাল্ড ট্রাম্পের ‘দৃঢ় সংকল্প’র’ জন্য কৃতজ্ঞ। এএফপি এ খবর জানায়।

আগত মার্কিন প্রশাসনের অধীনে ইউক্রেনের প্রতি সমর্থনের মাত্রা নিয়ে কিয়েভের আশঙ্কা বৃদ্ধির প্রেক্ষাপটে  ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ শনিবার এলিসি প্রাসাদে জেলেনস্কি এবং ট্রাম্পের মধ্যে ত্রিমুখী আলোচনার আয়োজন করেছিলেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ মঙ্গলবার ভোরে একটি পোস্টে জেলেনস্কি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কীভাবে এই যুদ্ধের অবসান ঘটানো যায় সে বিষয়ে একসাথে কাজ করা -এটাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। প্যারিসে বৈঠকের সময়, আমরা ঠিক এই বিষয়েই আলোচনা করেছি।’

ইউক্রেন নেতা আরো বলেন, “আমি এটি আয়োজন করার জন্য প্রেসিডেন্ট ম্যাখোঁর প্রতি আমার কৃতজ্ঞতা পুনর্ব্যক্ত করছি, সেইসাথে এই যুদ্ধের সুষ্ঠু অবসানের ‘দৃঢ় সংকল্পে’র জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা।”

ট্রাম্প দীর্ঘদিন ধরে দাবি করেছেন যে তিনি ক্ষমতায় একবার আসলে  “২৪ ঘন্টায়” প্রায় তিন বছরের সংঘাতের নিষ্পত্তি করবেন, যা ইউক্রেনের মধ্যে শঙ্কা জাগিয়েছে যে এই শান্তির বিনিময়ে দেশটিকে বিশাল এলাকা ছেড়ে দিতে হবে।

রোববার, নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প লিখেছেন যে জেলেনস্কি “একটি চুক্তি করতে এবং পাগলামি বন্ধ করতে” প্রস্তুত তিনি “অবিলম্বে যুদ্ধবিরতি” করার আহ্বান জানিয়েছেন।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page