April 11, 2026, 6:45 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায়
এইমাত্রপাওয়াঃ

যুদ্ধ এড়াতে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির কাছাকাছি : ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরান ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সামরিক হামলা এড়িয়ে একটি চুক্তি হওয়ার পথে রয়েছে।

কাতার সফররত ট্রাম্প বলেন, ‘আমরা ইরানে পারমাণবিক ধুলোর সৃষ্টি করব না। মনে হচ্ছে, এটি না করেই আমরা একটা চুক্তির দিকে এগোচ্ছি।’

ট্রাম্পের এই বক্তব্যের পরপরই বিশ্ববাজারে তেলের দাম কমে যায়। তিনি জানান, ইরান থেকে আসা সাম্প্রতিক বক্তব্য তাকে আশাবাদী করেছে।

‘আপনারা হয়তো আজকের সংবাদ পড়েছেন—ইরান চুক্তির শর্ত মেনে নিয়েছে বলেই মনে হচ্ছে,’ বলেন ট্রাম্প। তবে তিনি কোন বক্তব্যের কথা বলছিলেন, তা স্পষ্ট করেননি।

তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উপদেষ্টা আলি শামখানি মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইরান তাদের পারমাণবিক কর্মসূচির ওপর বিস্তৃত নিয়ন্ত্রণ মেনে নিতে প্রস্তুত রয়েছে।

শামখানি জানান, যুক্তরাষ্ট্র যদি নিষেধাজ্ঞা তুলে নেয়, তবে ইরান উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত ছেড়ে দিতে পারে।

এ সময় ট্রাম্প কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘ইরান ভাগ্যবান যে তার পাশে এই আমির রয়েছেন। তিনি আসলে তাদের পক্ষেই লড়ছেন। তিনি চান না আমরা ইরানের ওপর কোনো নির্মম আঘাত হানিই।’

উল্লেখ্য, ট্রাম্প ইরানের সঙ্গে কূটনৈতিক সমঝোতা গড়ে তোলার চেষ্টা করছেন, কারণ তিনি চান না ইসরাইল তেহরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে সামরিক হামলা চালাক।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page