October 17, 2026, 7:41 pm
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

যুদ্ধ বন্ধে পুতিনকে সরাসরি বৈঠকে বসার আহ্বান  জানালেন জেলেনস্কি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধ বন্ধে পুতিনকে সরাসরি বৈঠকে বসার আহ্বান জানিয়েছেন।

কিয়েভ থেকে এএফিপি জানায়, ট্রাম্প মস্কোতে তার বিশেষ দূত স্টিভ উইটকফ ও পুতিনের মধ্যকার আলোচনাকে ‘অত্যন্ত ফলপ্রসূ’ বলে উল্লেখ করেছেন।

তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এখনো মস্কোর বাণিজ্য অংশীদারদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে বদ্ধপরিকর।

জেলেনস্কি জানান, তিনি ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ট্রাম্প তাকে জানিয়েছেন, তিনি ‘খুব শিগগিরই’ পুতিনের সঙ্গে বৈঠক করতে পারবেন।

ইউরোপীয় নেতারাও ওই ফোনালাপে যুক্ত ছিলেন বলে জানান জেলেনস্কি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলেনস্কি লিখেন, আমরা ইউক্রেনের পক্ষ থেকে বহুবার বলেছি, প্রকৃত সমাধানের পথ বের করতে হলে শীর্ষ নেতাদের আলোচনা সবচেয়ে কার্যকর হতে পারে। এমন একটি বৈঠকের সময়সূচি ও আলোচ্য বিষয়ের পরিধি নির্ধারণ করা জরুরি।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট আরও জানান, বৃহস্পতিবার সকালেই তিনি জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস এবং ফ্রান্স ও ইতালির কর্মকর্তাদের সঙ্গে  ‘একাধিক’ ফোনালাপের পরিকল্পনা করেছেন।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়েও যোগাযোগ হবে বলে জানান জেলেনস্কি ।

তিনি বলেন, মূল বিষয় হলো— রাশিয়া এই যুদ্ধ শুরু করেছে, তাদেরই উচিত আগ্রাসন বন্ধে বাস্তব পদক্ষেপ নেওয়া।

 

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page