November 2, 2026, 8:29 am
শিরোনামঃ
যশোরের কেশবপুরে মাঠের ধান ক্ষেত থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার মাগুরায় জাতীয় যুব দিবস অনুষ্ঠান ও আত্মকর্মী যুবদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী মেলা পোশাকশ্রমিকদের আন্দোলন সামলাতে জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে নরওয়েকে সহযোগিতার আহ্বান স্পিকারের ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয় : স্বরাষ্ট্রমন্ত্রী চার দিন বন্ধ থাকবে একটি এলএনজি টার্মিনাল ; সারা দেশে কমবে গ্যাসের সরবরাহ সিরাজগঞ্জে আত্মসমর্পণ করলেন তিন জেলার ৬৫ চরমপন্থী বরিশালে টিকটক নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর শ্বশুরবাড়িতে মিললো স্বামীর মরদেহ রংপুরে ৯ শিক্ষক মিলে পাস করাতে পারেননি কলেজের একমাত্র এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীকে ক্রিপ্টোকারেন্সিতে বৃহত্তম চুরি ; ৯০ শতাংশই উদ্ধারের দাবি বাইন্যান্সের
এইমাত্রপাওয়াঃ

যুদ্ধ বন্ধে মস্কো ও কিয়েভকে অবিলম্বে আলোচনায় বসার আহ্বান জানাল বেইজং

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেন যুদ্ধের ইতি টানার লক্ষ্যে কিয়েভ ও মস্কোকে অবিলম্বে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে বেইজিং। চীনা পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং গতকাল (বৃহস্পতিবার) ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার সঙ্গে এক টেলিফোনালাপে ওই আহ্বান জানান।

তিনি বলেন, সব পক্ষকে সংযম প্রদর্শন করে যত দ্রুত সম্ভব আলোচনা শুরু করতে হবে। চলমান সংকট রাজনৈতিক উপায়ে সমাধানের দিকে ধাবিত হতে হবে।

তবে টেলিফোনালাপের পর কুলেবা নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে লিখেছেন, তিনি এবং কিন গ্যাং ‘ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করার গুরুত্ব’ নিয়ে আলোচনা করেছেন।

এদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী সপ্তাহে মস্কো সফরে যাবেন বলে কথা রয়েছে। তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মিলিত হবে।

চীন সম্প্রতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে একটি রাজনৈতিক সমাধানের রূপরেখা তুলে ধরেছে। ওই পরিকল্পনায় রাশিয়া ও ইউক্রেনকে ক্রমান্বয়ে সংযম প্রদর্শনের আহ্বান জানানোর পাশাপাশি পরমাণু অস্ত্র ব্যবহার না করার আহ্বান জানানো হয়েছে।

১২ ধারা বিশিষ্ট ওই পরিকল্পনায় উভয় দেশের সার্বভৌমত্ব রক্ষা করার পাশাপাশি মস্কো ও কিয়েভকে সরসারি আলোচনায় বসার আহ্বান জানানো হয়েছে। ইউক্রেন সংকটের শুরু থেকেই রাশিয়া নিরপেক্ষ অবস্থানে থেকে মধ্যস্থতার ভূমিকা পালন করার চেষ্টা করে আসছে।

 

আজকের বাংলা তারিখ

  • ২রা নভেম্বর, ২০২৬
  • ১৮ই কার্তিক, ১৪৩৩
  • ২১শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page