October 28, 2026, 11:53 am
শিরোনামঃ
বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট আইজেনকটের সঙ্গেই জোট বাঁধতে পারে আরব দলগুলো দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স ; আইজিপির বক্তব্য ঠিক হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

যুদ্ধ বন্ধ না করলে ইউক্রেনকে অস্তিত্ব হারাতে হবে : বেলারুশের প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলে ইউক্রেনকে তার গোটা ভূখণ্ড হারাতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো।

তিনি বলেছেন, তাকে এ বিষয়টি ভীষণরকম পীড়া দেয় যে, এত সম্ভাবনাময় একটি দেশ ওলিগার্চদের হাতে ধ্বংস হয়ে যাবে। রাশিয়ার শক্তিশালী রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষী ধনকুবেরদের ওলিগার্চ বলা হয়।

ইউক্রেনের নারী সাংবাদিক দিয়ানা প্যানচেঙ্কোকে দেয়া দুই ঘণ্টার এক ইউটিউব সাক্ষাৎকারে এ মন্তব্য করেন লুকাশেঙ্কো।  এ সময় বেলারুশের প্রেসিডেন্টকে প্রশ্ন করা হয়- রাষ্ট্রীয় কাঠামো অক্ষুণ্ন রাখতে ইউক্রেনকে কি করতে হবে?

উত্তরে লুকাশেঙ্কো বলেন, সবার আগে ইউক্রেনকে যুদ্ধ বন্ধ করতে হবে। তবে রাশিয়া যেসব অঞ্চল নিজের অন্তর্ভুক্ত করে নিয়েছে সেসব পুনরুদ্ধারের জন্য ইউক্রেন যুদ্ধ চালিয়ে যেতে পারে।  কিন্তু তা করলে ইউক্রেনকে আরো কিছু অঞ্চল হারাতে হবে।

ইউক্রেন সরকার তার ১৯৯১ সালের সীমান্ত পুনরুদ্ধারের চেষ্টা করছে।  তবে ওই সীমান্তের চারটি অঞ্চল দোনেস্ক, লুগানস্ক, খেরসন ও জাপোরোজ্জিয়া ২০২২ সালের সেপ্টেম্বরে এবং আরেকটি অঞ্চল ক্রিমিয়া ২০১৪ সালে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করে মস্কো।

বেলারুশের প্রেসিডেন্ট বলেন, রাশিয়া ইউক্রেনের সেনাবাহিনীকে যুদ্ধক্ষেত্রে পরাজিত করতে পারে, ওডেসা দখল করে সাগরের সঙ্গে কিয়েভের যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতে পারে। তখন আমেরিকার পৃষ্ঠপোষকতা সত্ত্বেও ইউক্রেনের অস্তিত্ব সংকটের মুখে পড়বে।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page