April 7, 2026, 12:06 pm
শিরোনামঃ
খাল খননে যশোরে সফরে প্রধানমন্ত্রী আল্টিমেটাম রাজপথে দেওয়া যায় সংসদে নয় : স্পিকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : জ্বালানি মন্ত্রী ভর্তুকি দিয়ে জ্বালানির চাপ সামাল দিতে কাজ করছে সরকার : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ রাজশাহীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার ফেনীতে সরকারি প্রাথমিকে মিডডে মিলে শিক্ষার্থীরা পেল পঁচা বনরুটি চীনে নতুন জ্বালানি ব্যবস্থার কথা ভাবছেন প্রেসিডেন্ট শি জিনপিং যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কৌশলগতভাবে পরাজিত করেছে ইরান। এমনই দাবি করেছে ইরানের এক জ্যেষ্ঠ নিরাপত্তা সূত্র।

এতে আরও বলা হয়েছে, ট্রাম্পের ইরানবিরোধী ক্রমবর্ধমান কঠোর বক্তব্য তার যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারানোর ইঙ্গিত দেয়। মঙ্গলবার (৭ এপ্রিল) সিএনএনের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে ইরান নিয়ে আক্রমণাত্মক ও অশালীন বক্তব্য দেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্যের জেরে ইরানি জ্যেষ্ঠ নিরাপত্তা সূত্রটি এসব কথা বলে।

সূত্রটি জানিয়েছে, ইরানের দক্ষিণ ইসফাহানে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সমন্বয় করে ট্রাম্পের নেওয়া সামরিক পদক্ষেপ কৌশলগতভাবে ব্যর্থ হয়েছে।

এতে আরও বলা হয়, ইরানি জনগণের বিরুদ্ধে ট্রাম্পের ‘অপমানজনক ও উসকানিমূলক ভাষার’ ব্যবহার বাড়ছে, যা প্রমাণ করে তিনি যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন।

ইরানের এই জ্যেষ্ঠ নিরাপত্তা সূত্রটি আরও বলে, ইরান যুদ্ধের অবসান চায়, তবে ট্রাম্প যে সময়সীমা বা শর্ত দিয়েছেন, সে অনুযায়ী নয়।

ইরানে ‘ধারাবাহিক’ বিমান হামলার ঘোষণা ইসরায়েলি বাহিনীর ইরানে ‘ধারাবাহিক’ বিমান হামলার ঘোষণা ইসরায়েলি বাহিনীর
এর আগে গত রোববার সোশাল মিডিয়ায় অশালীন ভাষায় একটি পোস্ট করেন ট্রাম্প। সেখানে লিখেন, মঙ্গলবারের মধ্যে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে না দিলে যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলা চালাবে।

ট্রুথ সোশালে ট্রাম্প আরও লিখেছেন, মঙ্গলবার হবে বিদ্যুৎকেন্দ্র দিবস এবং সেতু দিবস সব একসাথে, ইরানে। এর মতো কিছু আর হবে না!!! ওই অভিশপ্ত প্রণালি খুলে দাও পাগল বেজন্মার দল, নইলে নরকে বাস করতে হবে দেখে নিও! আল্লাহর কাছে দোয়া করো। প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page