February 27, 2026, 11:15 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের ভৈরবায় শিশু তাবাসসুম হত্যার আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধনে ১০ মার্চ বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী ওআইসির শীর্ষ নেতাদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক গণমাধ্যমকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাই : তথ্যমন্ত্রী ঋণের দায় নেওয়ার চেয়ে লোডশেডিংয়ের কষ্টে থাকা ভালো : বিদ্যুৎমন্ত্রী ভূমিকম্পে কাঁপল সরাদেশ ; উৎপত্তি সাতক্ষীরায় নরসিংদীতে অপহরণের পর কিশোরীকে হত্যার অভিযোগে ৫ জন আটক লক্ষ্মীপুরে পুলিশ-এলাকাবাসী সংঘর্ষে ১৫ জন আটক ফরিদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা এপস্টেইনের অপরাধ সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না : হিলারি ক্লিনটন
এইমাত্রপাওয়াঃ

যেকোনো পরিস্থিতিতে মাতৃভূমিকে রক্ষায় বিমান বাহিনী প্রতিশ্রুতিবদ্ধ : বিমান বাহিনী প্রধান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেছেন, মাতৃভূমিকে রক্ষা করার জন্য যেকোনো পরিস্থিতিতে বাংলাদেশ বিমান বাহিনী প্রতিশ্রুতিবদ্ধ এবং সর্বদা প্রস্তুত।

সোমবার (৫ মে) ঢাকা সেনানিবাসের ফ্যালকন হলে অনুষ্ঠিত বাংলাদেশ বিমান বাহিনীর কমান্ড সেফটি সেমিনার-২০২৫-এ এ কথা বলেন তিনি।

এ সময় সদস্যদের কঠোর পরিশ্রম এবং পেশাদারিত্বের প্রশংসা করে তিনি বলেন, বাহিনীর ২৩ হাজার ১৬ ঘণ্টা নিরাপদ উড্ডয়ন সম্ভব হয়েছে। যা বাংলাদেশ বিমান বাহিনীর কার্যক্রমের সাফল্য এবং নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময়, অনুষ্ঠানে বিমান সদর ও বিমান বাহিনীর ঘাঁটিসমূহের মনোনীত ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিমানসেনারা উপস্থিত ছিলেন।

এদিকে, কক্সবাজারকে ‘আন্তঃঘাঁটি ফ্লাইট সেফটি ট্রফি’ এবং ৫ নম্বর বহরকে ২০২৪ সালের সর্বোচ্চ নিরাপদ উড্ডয়ন ঘণ্টা অর্জনের জন্য ‘আন্তঃবহর খাদেমুল বাশার ফ্লাইট সেফটি ট্রফি’ প্রদান করে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি।

এছাড়া, এ বছর বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটির জহুরুল হক বিমান প্রকৌশল বহরকে সেরা প্রকৌশল বহর হিসেবে ‘বেস্ট এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং স্কোয়াড্রন ট্রফি’ প্রদান করা হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page