November 28, 2026, 4:13 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

যেখানে জ্বালাও পোড়াও হবে সেখানেই প্রতিরোধ করতে হবে  : বাহাউদ্দিন নাছিম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, যারা আমাদের বাংলাদেশকে ধ্বংস করতে চাইবে তাদের প্রতিহত করা হবে। বিএনপি জামায়াত আমাদের সোনার বাংলাদেশকে অগ্নি সন্ত্রাসের মাধ্যমে ধ্বংস করতে চায়। এদের বিপক্ষে আমাদের মাঠে নামতে হবে। যেখানে জ্বালাও পোড়াও হবে সেখানেই প্রতিরোধ করতে হবে।

রবিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শহীদ এম মনসুর আলী স্মৃতি সংসদ আয়োজিত জেলহত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে নাছিম এসব বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, আমাদের মাঠে ময়দানে মানুষের সঙ্গে মিশে ধ্বংস ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিতে হবে। আমাদের জ্বালাও পোড়াও, খুনের রাজনীতির বিপক্ষে দাঁড়াতে হবে। অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে আমাদের কাজ করতে হবে।

আওয়ামী লীগের এই নেতা বলেন, আজকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আজকে গণতন্ত্রের বিপক্ষে ষড়যন্ত্র হচ্ছে। বঙ্গবন্ধুর খুনীদের সাথে যারা হাত মিলিয়ে ১৯৭৫ সালের ১৫ আগস্ট এর পর দেশের গণতন্ত্র ও সাংবিধানিক ধারাবাহিকতা এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে সে হত্যাকারীরা এখনও বাংলাদেশের বিরুদ্ধে ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং তার সরকারের বিরুদ্ধে প্রতিটি মুহুর্তে ষড়যন্ত্র করছে।

নাছিম বলেন, বিএনপি একটি অপশক্তি।এদের হাত থেকে আমাদের উন্নয়ন, অগ্রগতি ও গণতন্ত্রকে রক্ষা করতে হবে। এদের ধ্বংস করতে না পারলে এরা বাংলাদেশকে ধ্বংস করে দিবে।জাতির পিতা সারাজীবন যে সোনার বাংলাদেশ গড়ার জন্য লড়াই সংগ্রাম করেছেন এরা ধ্বংস না হলে আমরা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা করতে পারবোনা। জাতির পিতা কখনো খুনীদের কাছে মাথা নত করেননি, আপোষ করেননি। এ অপশক্তি মিথ্যা, গুজব ও সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে দেশকে আবারও অশান্ত করতে চায়।এরা মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধকে বিশ্বাস করে না। এরা চায় বাংলাদেশ পাকিস্তানের মতো জঙ্গি রাষ্ট্রে পরিণত হোক।

তিনি বলেন, বঙ্গবন্ধুর অবর্তমানে যদি তার পরিবারের কেউ বেঁচে থাকে সে যদি বাংলার মানুষের কাছে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে যায় তাহলে তার জায়গা হবে এ কথাটি ভেবে জাতির পিতার পরিবারের সকলকে সেদিন নির্মমভাবে হত্যা করা হয়েছিল। বঙ্গবন্ধুর কন্যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের বাহিরে থাকায় তারা বেঁচে গিয়েছিলো।তারা যদি দেশে থাকতো তাহলে হয়তো একই ঘটনার শিকার হতেন। জাতীয় ৪ নেতা জেল খানার ভিতরে থাকায় তাদেরও হত্যা করা হয়। আমরা ভেবেছিলাম তাদের উপর কোন আঘাত আসবেনা। খুনীর দলেরা সে সুযোগ তাদের দেয়নি। আজকে তারা বেঁচে থাকলে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব দরবারে আজ যে রোল মডেল তা অনেক আগেই হতো।

জাতীয় চার নেতার কথা স্মরণ করে নাছিম বলেন, জাতীয় চার নেতা সারা জীবন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে বিশ্বস্ত ছিলেন। তারা ছিলেন নির্লোভ, নির্মোহ। তারা মন্ত্রিত্ব প্রত্যাখ্যান করে কারাবরণ করেছেন, কিন্তু নিজেদের আদর্শ থেকে বিচ্যুত হননি। আমাদেরও চার নেতার পথ অনুসরণ করে চলতে হবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় নেতা এম মনসুর আলীর পৌত্র তানভীর শাকিল জয় এমপি। তিনি বলেন,যেসব দেশ বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার খুনিদের আশ্রয় দিয়ে রেখেছে তাদের উচিত হবে বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধা দেখানো। চার নেতার পরিবারের সদস্যদের তো ন্যায় বিচার পাবার অধিকার রয়েছে। খুনিদের ফিরিয়ে না দিয়ে আশ্রয়দাতা দেশগুলো মানবাধিকার ও ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রে বাধা সৃষ্টি করছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ সভাপতি প্রকৌশলী মো. আবদুস সবুর, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান, আইইবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আসাদ হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শাহজালাল মুকুল, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মনোয়ারুল ইসলাম বিপুল প্রমুখ।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page