April 7, 2026, 6:58 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

যেকোনো মুহূর্তে ইসরাইল রাষ্ট্র ভেতর থেকে ভেঙে পড়তে পারে : প্রেসিডেন্ট হার্তজগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলের প্রেসিডেন্ট আবারও অবৈধ রাষ্ট্রের পতনের ব্যাপারে হুশিয়ারি উচ্চারণ করেছেন। অভ্যন্তরীণ বিরোধ ও মতপার্থক্য চূড়ান্ত পর্যায়ে ওঠায় ওই মন্তব্য করেন এসহাক হার্তজগ।

বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন কট্টর ডানপন্থি জোট সরকার গঠিত হবার পর বিতর্কিত কিছু পদক্ষেপ নেয়ায় প্রেসিডেন্টসহ বিরোধীপক্ষের সঙ্গে বিরোধ বেঁধে যায়। ওই বিরোধের কারণে অভ্যন্তরীণ সংকট এমন কঠোর অবস্থানে গেছে যে গৃহযুদ্ধের আশঙ্কা করছেন স্বয়ং প্রেসিডেন্ট। আলজাজিরা নিউজ নেটওয়ার্ক আরও জানিয়েছে প্রেসিডেন্ট হার্তজগ ইসরাইলের অভ্যন্তরীণ সংকট সম্পর্কে পুনরাবৃত্তি করে বলেছেন: ‘আইনি সংস্কার নিয়ে চলমান বিরোধ আমাদের জন্য খুবই বিপজ্জনক’। হার্তজগ আরও বলেন: এই মতবিরোধ ইসরাইলের কূটনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক ফল বয়ে আনতে পারে। তিনি স্বীকার করেন যে ইসরাইল খুবই খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে। অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও বিরোধ তাদেরকে ছিন্ন-বিচ্ছিন্ন করে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। কয়েকদিন আগেও হার্তজগ বলেছিলেন: ইসরাইল ঐতিহাসিক সংকটের মুখোমুখি রয়েছে। যে-কোনো মুহূর্তে ইসরাইল ভেতর থেকেই ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

গত সপ্তায় তেল আবিব, হাইফা, অধিকৃত কুদস, বের শেবা, রিশোন লেটজিওন এবং হার্জলিয়াসহ অধিকৃত ফিলিস্তিনের উত্তর থেকে দক্ষিণে অসংখ্য শহরে নেতানিয়াহুর অতি-ডানপন্থী মন্ত্রিসভার বিরুদ্ধে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page