November 6, 2026, 12:03 am
শিরোনামঃ
যশোরে বনফুলে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা যশোরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত ;  চালক আহত বেনাপোল ইমিগ্রেশন থেকে যুবলীগ নেতা হিমাংশু পাল আটক যশোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা নারীর মৃত্যু এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে : রাষ্ট্রপতি মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা দেখছে না ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেপ্তার নয় বিষয়টি বিবেচনায় আছে : তথ্য প্রতিমন্ত্রী সুনামগঞ্জে তরুণ-তরুণীর প্রেম ও বিয়ের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১৫ জন আহত মুন্সিগঞ্জে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

যে দল আসবে তাদের নিয়েই নির্বাচন করবো : ইসি রাশেদা সুলতানা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতা করার কাজ কমিশনের নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। তিনি বলেন সংবিধান অনুযায়ী আমরা এগিয়ে যাচ্ছি। রাজনৈতিক সমঝোতা বড় কথা নয়। যে দল আসবে আমরা তাদের নিয়েই নির্বাচন করবো। সে অনুযায়ী এগিয়ে যাচ্ছি।

রোববার (৮ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। রাজনৈতিক দলগুলো সংলাপে ডাকবেন কি? এ বিষয়ে ইসি রাশেদাকে প্রশ্ন করেন সাংবাদিকরা।

এর উত্তরে তিনি বলেন, সংলাপের কোনো উদ্যোগ হয়নি। কখন কীভাবে সংলাপ করবো, যখন হবে তখন দেখা যাবে। আস্থার জায়গা নিয়ে আমরা কাজ করছি। আমরা কাউকে একটা আম খেতে দিলাম, তখন কেউ যদি বলে আমে বিষ আছে খাবো না, তখন তাকে কীভাবে আস্থায় আনবো। কীভাবে বোঝাবো আমে বিষ নেই। উনারাদেরও (নির্বাচন বর্জনকারী) আস্থা ও মানসিকতার উন্নয়ন করতে হবে।

সরকার সুষ্ঠু নির্বাচন চায় দাবি করে এই নির্বাচন কমিশনার বলেন, আমাদের একটা অবস্থান আছে, আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করবো। এটা আমাদের অঙ্গীকার। যেহেতু আমরা শপথ নিয়েছি ভালো নির্বাচনই করবো। আমরা অত্যন্ত নিষ্ঠাবান যে ভালো নির্বাচন করবো। এটা বিশ্বাস করা না করা তাদের ব্যাপার। এখানে আমাদের কিছু করার নেই। দেখেন এ পর্যন্ত আমরা যতগুলো নির্বাচন করেছি কোথাও কোনো ব্যত্যয় করছি? কোনো আইন ভঙ্গ করছি? আমরা ভালো নির্বাচন করার চেষ্টায় আছি। আমরা চাই একটা ভালো নির্বাচন হোক। এজন্য নিরন্তর চেষ্টা করে যাচ্ছি। আমাদের আন্তরিকতার কোনো কমতি নেই।

সুষ্ঠু নির্বাচন করতে সরকারের সহায়তার কোনো বিকল্প নেই বলে জানান রাশেদা সুলতানা। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনে সরকারের সহায়তা নিতেই হবে। উনারা (সরকার) সহায়তা না দিলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সরকারও চায় একটা ভালো নির্বাচন হোক। আমরা এর বিশ্বাস রাখি। তবে পারবো কি পারবো না এটা এখন বলা যাবে না। যখন পারবো না, তখন ঘটে গেলে বলা যাবে। ভবিষ্যতে কি হবে এটা বলা যাবে না। আমরা আমাদের মতো করে চেষ্টা করে যাচ্ছি একটা সুষ্ঠু নির্বাচনের। আমাদের চাওয়া ও লক্ষ্য একটাই সুষ্ঠু ও সুন্দর নির্বাচন। ভোটার আসবে ভোট দেবে এটাই চাওয়া।

বিদেশি পর্যবেক্ষক না এলে নির্বাচনের গ্রহণযোগ্যতা হারাবে কি? এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, পর্যবেক্ষক এলেও গুরুত্বপূর্ণ, না এলেও গুরুত্বপূর্ণ। পর্যবেক্ষক যদি কেউ না পাঠায়, তাহলে আমাদের দেশে কি পর্যবেক্ষক নেই? আমাদের কি জনগণ নেই? আমাদের বড় পর্যবেক্ষক আমাদের জনগণ। আমাদের মিডিয়া আছে মিডিয়াও গুরুত্বপূর্ণ। আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন।

আজকের বাংলা তারিখ

  • ৬ই নভেম্বর, ২০২৬
  • ২২শে কার্তিক, ১৪৩৩
  • ২৫শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page