August 16, 2026, 11:29 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ১০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি আটক ঝিনাইদহের মহেশপুরে ৫০ গ্রাম গাঁজা ও ৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ২০-২৫ আগস্টের মধ্যে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষকদের অবসরের টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানালেন মির্জা ফখরুল নতুন পে-স্কেলের প্রস্তাব চূড়ান্ত ; যাচ্ছে মন্ত্রিসভায় ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শেকড় গভীরভাবে পরস্পরের সঙ্গে জড়িত : ভারতের হাইকমিশনার যশোরে ইয়াবাসহ ৪জন আটক রাঙ্গামাটিতে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে ১৩ জন আহত গাজীপুরে কিস্তির টাকা নিয়ে বিরোধের জেরে মেয়ের জামাইকে পিটিয়ে হত্যার অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

যৌথ শিপিং কোম্পানি প্রতিষ্ঠা করবে ইরান ও রাশিয়া : ইরানি রাষ্ট্রদূত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ায় নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি বলেছেন, একটি যৌথ শিপিং কোম্পানি প্রতিষ্ঠার ব্যাপারে মস্কো এবং তেহরান আলোচনা করছে। এই উদ্যোগের ফলে ইরান এবং রাশিয়ার কৌশলগত সহযোগিতা আরো জোরদার হবে বলে উল্লেখ করেন তিনি।

রুসিয়া-২৪ টেলিভিশন চ্যানেলকে গতকাল (শুক্রবার) দেয়া এক সাক্ষাৎকারে কাজেম জালালি বলেন, তেহরান-মস্কো জাহাজ বহরের সহযোগিতা শক্তিশালী করার জন্য ইরান ও রাশিয়ার কর্মকর্তারা আলোচনা করেছেন। তার অংশ হিসেবে এই যৌথ শিপিং কোম্পানি প্রতিষ্ঠা করা হবে।
কাজেম জালালি বলেন, “আমাদের বন্দরকে আরো বেশি সক্ষম করে তোলা প্রয়োজন, জাহাজ বহরকে শক্তিশালী করার দরকার রয়েছে। এমনকি একটি যৌথ শিপিং কোম্পানি প্রতিষ্ঠাতা প্রয়োজন। এসব নিয়ে আমি রাশিয়া ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার আন্দ্রে বেলুসভের সঙ্গে আলোচনা করেছি। ইরানের পরিবহনমন্ত্রীও বিষয়টি নিয়ে তার সঙ্গে কথা বলেছেন। আমাদের রাশিয়ার বন্ধুরা যৌথ শিপিং কোম্পানি প্রতিষ্ঠার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন।”
ইরানি রাষ্ট্রদূত বলেন, দুই দেশের বন্দর উন্নত করা প্রয়োজন এবং রেল রোডের মতো সেগুলোকে সংযুক্ত করা দরকার। দুই দেশের মধ্যে জাহাজে পণ্য পরিবহনের ব্যাপক সম্ভাবনা রয়েছে।
ইরান ও রাশিয়া বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার জন্য কাজ করছে। দুই দেশের বাণিজ্য ও আমদানি-রপ্তানি যেমন বাড়ছে, তেমনি কৌশলগত সহযোগিতাও জোরদার হচ্ছে।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page