October 11, 2026, 8:57 pm
শিরোনামঃ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট ও সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয় : হাইকোর্ট মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনে নির্দেশ ; সাহায্য করবে সরকার যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত নারায়ণগঞ্জে বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার মার্কিন হুমকির মধ্যে অস্ত্রভাণ্ডার পুনর্গঠন করছে ইরান ; ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব করলেন ডোনাল্ড ট্রাম্প লড়াই চলবে ; মোদি সরকারের পতন শিগগিরই : ককরোচ জনতা পার্টি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

রংপুরি ভুট্টাক্ষেতে লুকিয়ে রাখা ছিল ভিজিএফের ৬০ বস্তা চাল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রংপুর সদরের একটি ভুট্টাক্ষেত থেকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দুস্থদের মাঝে বিতরণের জন্য সরকারি বরাদ্দের ৬০ বস্তা ভিজিএফের চাল উদ্ধার করেছে এলাকাবাসী। গতকাল মঙ্গলবার (১৩ জুন) বিকেলে চন্দনপাট ইউনিয়ন পরিষদের পেছনের ভুট্টাক্ষেত থেকে এসব চাল উদ্ধার হলেও ঘটনাটি বুধবার (১৪ জুন) সকালে জানাজানি হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় জুয়েল, মোকছেদ, মিলনসহ কার্ডধারী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার (১৩ জুন) ভিজিএফের কার্ডধারীদের মধ্যে চাল বিতরণের কথা ছিল। ওই দিন চাল বিতরণের ফাঁকে বিকেলের দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ইউনিয়ন পরিষদের পেছনের একটি ভুট্টাক্ষেতে গেলে সেখানে গাছের ফাঁকে ফাঁকে এলোমেলোভাবে ভিজিএফের চালের বস্তাগুলো পড়ে থাকতে দেখা যায়। ঘটনাটি জানাজানি হলে উপস্থিত লোকজন ভুট্টাক্ষেতে ঢুকে চালের বস্তাগুলো যে যার মতো করে নিয়ে যান।

এদিকে এতগুলো চালের বস্তা কে বা কারা ভুট্টাক্ষেতে ফেলে রেখেছিল সে বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ইউপি সদস্যরা কেউই মুখ খোলেননি। অন্যদিকে কেউ এই চালের দায়ভার না নেওয়ায় লোকজন যে যার মতো বস্তাভর্তি চাল নিয়ে গেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে চন্দনপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান বলেন, আমি হজ করতে যাচ্ছি, তাই চাল বিতরণ ও দেখভালের জন্য ইউপি সদস্য তাজুল ইসলাম, ফরহাদ হোসেন ও রত্না পারভীনকে দায়িত্ব দেওয়া ছিল। কিন্তু কীভাবে এতগুলো চালের বস্তা ইউনিয়ন পরিষদের বাইরে গেল তা আমার বোধগম্য নয়। পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ৩ হাজার ৬৪ জন উপকারভোগীর মধ্যে ভিজিএফের চাল বিতরণের করার কথা রয়েছে।

এ বিষয়ে কথা বলতে সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্য রত্না পারভীনের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন ইউপি সদস্য ফরহাদ হোসেন। বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউপি সদস্য তাজুল ইসলামও এ নিয়ে কথা বলতে রাজি হননি।

এদিকে বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা জামান ববি, উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর নাহার বেগম, কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত সরকার প্রমুখ।

রংপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর নাহার বেগম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনার সঙ্গে কারা জড়িত থাকতে পারে, তা তদন্ত করে বের করা হবে। আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়েছি। ইতোমধ্যে ঘটনাটি খতিয়ে দেখতে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছে।

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page