September 27, 2026, 3:15 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

রংপুরের দোকান উদ্বোধনে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু ; আহত ১৩

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের সাহাবাজ (আমতলা) এলাকায় সারের নতুন দোকান উদ্বোধনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন।

গতকাল রবিবার দিবাগত রাত ১০টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন; পীরগাছা উপজেলার জোবেদ আলীর পুত্র শাহাবুদ্দিন (৪৫) ও মিঠাপুকুর উপজেলার শরিফুল ইসলাম (৩৮)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সাহাবাজ বাজারে নজর আলী নামে এক ব্যক্তি নতুন একটি সারের দোকান চালু করেন। সে উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠান উপলক্ষে যে প্যান্ডেল সাজানো হয়, সেখানে একটি বাঁশ বিদ্যুৎতায়িত হয়ে বেশ কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হয়। বৈদ্যুতিক সংযোগের ত্রুটি থেকে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে তাদের ধারণা।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল লতিফ শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন মারা গেছেন। আহত হয়েছেন আরো ১৩ জন। কেন এমন ঘটনা ঘটলো সে ব্যাপারে তদন্ত চলছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page