April 12, 2026, 1:58 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায়
এইমাত্রপাওয়াঃ

রংপুরে এলপিজি স্টেশনের ট্যাংকার বিস্ফোরণে ১ জন নিহত ;  আহত ২০

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রংপুর নগরীর সিও বাজার এলপিজি স্টেশনে গ্যাসের ট্যাংকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।

শনিবার দুপুর ১টার পরপর এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় গ্যাস স্টেশন থাকা অ্যাম্বুলেন্স, প্রাইভেট কার, মোটরসাইকেলসহ অন্তত ২০টি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধসে গেছে বেশ কিছু ঘর বাড়ির দরজা জানালাসহ স্থাপনা।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত সাত দিন আগে এলপিজি স্টেশনের ট্যাংকারে লিকেজ ধরা পরলে সব ধরনের গ্যাস বেচা-কেনা কার্যক্রম বন্ধ করা হয়। আজ সকাল থেকেই মেরামতের কাজ চলাকালীন হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মেরামতের কাজে নিয়োজিত ৪ কর্মচারীসহ অন্তত ২০ জন আহত হন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সোহাগ নামে একজন ইঞ্জিনিয়ার মারা যান।

বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। ফায়ার সার্ভিস জানায়, লিকেজ মেরামতের সময় ট্যাংকারে চাপ সৃষ্টি হলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার ক্ষয়ক্ষতি এখনো জানা যায়নি।

রংপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক বাদশা মাসউদ আলম জানান, বন্ধ থাকা গ্যাস ট্যাংকার  মেরামতের সময় বিকট শব্দ হয়। ছড়িয়ে পড়ে ধোয়ার কুণ্ডলী। এসময় একজন নিহত হয়। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত রংপুর সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার সোবাহান মোল্লা জানান, কেন এই ধরনের ঘটনা ঘটলো তার কারণ অনুসন্ধান করছে সেনাবাহিনী। কর্তৃপক্ষের ব্যর্থতা থাকলে অবশ্যই তাকে সে জবাব দিতে হবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page